E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

২০২৬ নভেম্বর ১৪ ১৯:০০:০০
বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনা করার অভিযোগে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ২ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে শাজাহানপুর উপজেলার কাজলগৌরী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের কাজলগৌরী এলাকার মুন্নাফ হোসেন ওরফে তানসেন (২৮) এবং একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব আবু তালেব (৪৫)।

এসআরবি-১২ বগুড়ার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শাজাহানপুর কাজলগৌরী এলাকায় কয়েকজন ব্যক্তি ডিভাইস ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করে আসছেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রলোভন ও রেফারেন্স লিংক পাঠিয়ে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় অংশ নিতে উদ্বুদ্ধ করছিলেন। এই তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে এসআরবি-১২ এর একটি আভিযানিক দল মুন্নাফ হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় মুন্নাফ হোসেন ও ইউপি সদস্য আবু তালেবকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত দুটি স্মার্টফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।

এসআরবি-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার ফিরোজ আহমেদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

(এআরআই/এসপি/নভেম্বর ১৪, ২০২৬)

পাঠকের মতামত:

১৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test