রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে চলতি নভেম্বর মাসেই এই ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হতে পারে। তবে প্রথম ইউনিটের পূর্ণ উৎপাদন সক্ষমতার বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, প্রযুক্তিগত বা অন্য কোনো ধরনের সমস্যা কিংবা আকস্মিক সংকট তৈরি না হলে চলতি সপ্তাহেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করার প্রস্তুতি চলছে। এর মধ্য দিয়ে রূপপুরের পারমাণবিক বিদ্যুতের জাতীয় গ্রিডে সরবরাহের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
সূত্রগুলো জানায়, ইতোমধ্যে প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরুর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ের উৎপাদন কার্যক্রম সফলভাবে এগোচ্ছে এবং সংশ্লিষ্ট বিভিন্ন কারিগরি ব্যবস্থার মধ্যে সমন্বয় করা হচ্ছে। রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে পৌঁছালে পূর্ণ উৎপাদন সক্ষমতার তুলনায় প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এ পর্যায়ে উৎপাদিত প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ চলতি নভেম্বরেই জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে।
জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পর পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে পরীক্ষা ও পর্যবেক্ষণ করা হবে। কয়েক দিন ধরে উৎপাদন ও সরবরাহ কার্যক্রম পর্যবেক্ষণের পর কোনো ধরনের ত্রুটি বা সমস্যা না থাকার বিষয়টি নিশ্চিত করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে এই পর্যায়ে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) প্রয়োজনীয় অনুমোদন প্রয়োজন হবে। বায়েরার অনুমোদন পেলে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হতে পারে।
এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। এ ছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে অনুষ্ঠানের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী ও রুশ প্রেসিডেন্টের অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ডিসেম্বর মাসে আয়োজনের সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ কবে শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব এ কার্যক্রম শুরুর চেষ্টা চলছে।
তিনি বলেন, জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের পর পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। উৎপাদন ও সরবরাহের প্রতিটি পর্যায়ে সবকিছু ঠিকমতো চলছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। কোনো সমস্যা বা ত্রুটি নেই—এটি নিশ্চিত হওয়ার পরই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে থাকতে পারেন জানিয়ে মাহমুদুল হাসান বলেন, প্রধানমন্ত্রী কবে সময় দিতে পারবেন, তার ওপরও অনুষ্ঠানের সময়সূচি নির্ভর করছে। এ কারণে আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ এখনই নিশ্চিত করা যাচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পর ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। একই সঙ্গে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিমাণও পর্যায়ক্রমে বাড়বে। এভাবে প্রথম ইউনিটের পূর্ণ উৎপাদন সক্ষমতায় পৌঁছাতে এবং উৎপাদিত সব বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। সে হিসাবে চলতি বছর ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হতে পারে।
রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা এবং সার্বিক তত্ত্বাবধানে পাবনার ঈশ্বরদীতে নির্মিত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। কেন্দ্রটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
(এসকেকে/এএস/নভেম্বর ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ক্যানসার চিকিৎসা জোরদারে জাতীয় কনসালটেশন অনুষ্ঠিত
- ‘আ. লীগ গোপন নাশকতায় যুক্ত হয়েছে’
- স্পেনের ১০ নম্বর জার্সি পেলেন ইয়ামাল
- রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ
- গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
- প্রথমবারের মতো হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তঃনগর ট্রেন
- বায়ুদূষণে তৃতীয় ঢাকা, শীর্ষে লাহোর
- সুবর্ণচরে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
- স্কুলে আর যাওয়া হলো না সৌম্যদীপের, ট্রাকের ধাক্কায় ঝরল তাজা প্রাণ
- কাপ্তাইয়ে তিনটি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
- সাতক্ষীরাতে মুক্তিবাহিনী হামলা চালিয়ে বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেয়
- বাউফলে খন্ডিত হাত-পা উদ্ধারের তিন দিন পরে দেহ মাথা উদ্ধার, হত্যার রহস্য উদঘাটন
- বগুড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- পাখির ডাক নকল করে রাতের আধাঁরে চলছে অতিথি পাখি শিকার
- পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটাতে হবে: বিজ্ঞান সচিব
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন
- বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
- পাংশায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এমপি হারুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- লৌহজংয়ে এসএসসি ও এইচএসসিজিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- পিন্ডি কিংবা দিল্লি কারও দাসত্ব চাই না: আবদুস সালাম
- জরুরি পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাই করল ব্র্যাক ব্যাংক
- শম্পা গোস্বামীর বিরুদ্ধে এনজিও পরিচালনার আড়ালে অবৈধ সম্রাজ্য গড়ে তোলাসহ নানা অভিযোগ
- জলবায়ু ন্যায্যতার দাবিতে চাটমোহরে সাইকেল র্যালী
- ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু
- সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- মুকুটি আর কুকুটি
- সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা
- ঈদুল আজহার আনন্দ উপভোগ করুন অপো'র মেগা গিফটের সাথে
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- ঝালকাঠিতে ইউপি সদস্যের বিরুদ্ধে দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- ক্রেতার অধিকার
- ভয়েস কমান্ডে চলবে ই-স্কুটার
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- শেরপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- আলোচিত সীমা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী ১০ বছর পর গ্রেফতার
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
- কেউ শিশু-সন্তান ফেলে দেয়, কেউ একটা সন্তানের জন্য করে হাহাকার!
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
১৫ নভেম্বর ২০২৬
- ক্যানসার চিকিৎসা জোরদারে জাতীয় কনসালটেশন অনুষ্ঠিত
- রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ
- গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
- প্রথমবারের মতো হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তঃনগর ট্রেন
- সুবর্ণচরে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
- স্কুলে আর যাওয়া হলো না সৌম্যদীপের, ট্রাকের ধাক্কায় ঝরল তাজা প্রাণ
- কাপ্তাইয়ে তিনটি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
-1.gif)








