E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদ্রাসার শৌচাগার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক

২০২৬ নভেম্বর ১৫ ১৭:১২:৪৫
মাদ্রাসার শৌচাগার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে এক শিক্ষার্থী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর নাম সাফায়েত হোসেন (৮)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোকাররম হোসেনকে।

শনিবার (১৪ নভেম্বর) রাত আটটার দিকে দিনাজপুরের বিরল উপজেলা সদরে অবস্থিত
'মাদরাতুস সুন্নাহ কওমি' মাদরাসার শৌচাগার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এই রহস্যজনক ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোকাররম হোসেনকে আটক করেছে পুলিশ।

নিহত নিহত ৮ বছর বয়সী শিক্ষার্থী সাফায়েত হোসেন বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, মাত্র আট মাস আগে সাফায়েতকে ওই মাদ্রাসায় ভর্তি হয়। শনিবার বিকেলে সাফায়াতের দাদা মাদ্রাসায় এসে নাতির সঙ্গে দেখা করে বাড়ি ফিরে যান। পরবর্তীতে রাতে তার মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন।

মাদ্রাসার পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাত আটটার দিকে মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোকাররম লক্ষ্য করেন যে শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ ধরে বন্ধ হয়ে আছে। তিনি দরজায় কড়া নেড়েও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাননি। একপর্যায়ে দরজার ওপরের ফাঁকা অংশ দিয়ে মুঠোফোনের আলো ফেলে তিনি ভেতরে একজনকে পড়ে থাকতে দেখেন। এরপর আরও দুজনকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে সাফায়াতকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম জানান, 'মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনাটি পুলিশ তদন্ত করছে। এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয়। তবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে।জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালককে আটক করা হয়েছে। তদন্ত চলছে। ক্লু পেলে বিস্তারিত জানানো হবে।'

(এসএস/এসপি/নভেম্বর ১৫, ২০২৬)

পাঠকের মতামত:

১৫ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test