সভাপতি মনি, সাধারণ সম্পাদক মুন্না
উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীকে মনিরুল ইসলাম মনি (এলএলবি) এবং সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে আমিনুর রহমান (মুন্না) নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯৩৯ জন। এর মধ্যে ৮৮৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে নাজিমগঞ্জ বাজারসহ পুরো কালিগঞ্জ উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রার্থীদের রঙিন ব্যানার, ফেস্টুন ও পোস্টারে উপজেলা মোড় থেকে শুরু করে পুরো নাজিমগঞ্জ মোকাম জাতীয় সংসদ নির্বাচনের আদলে সাজানো হয়। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা নিজ নিজ প্রতীকের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালান। দোকানে দোকানে, ব্যবসায়ীদের বাড়িতে এবং উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের সমর্থন পেতে দিন-রাত ছুটে বেড়িয়েছেন প্রার্থীরা। নাজিমগঞ্জ বাজারের পাশাপাশি উপজেলার ১২টি ইউনিয়নেও এ নির্বাচন ছিল আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু।
নির্বাচনে মোট ১৩টি পদের বিপরীতে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিভিন্ন পদে নির্বাচিত প্রার্থীদের সভাপতি পদে চারজন প্রার্থীর মধ্যে আনারস প্রতীকে মনিরুল ইসলাম মনি (এলএলবি) ৪২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের শেখ নাজমুল ইসলাম বাবু পেয়েছেন ২৮৩ ভোট। তালা-চাবি প্রতীকে রফিকুল ইসলাম পেয়েছেন ৯৭ ভোট এবং চেয়ার প্রতীকে আব্দুর রহমান পেয়েছেন ২৭ ভোট।
সহসভাপতি পদে দুটি পদের বিপরীতে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চশমা প্রতীকে শেখ আহাদুজ্জামান ৫৩২ ভোট এবং মাছ প্রতীকে শেখ আবু তাহের ৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী হরিণ প্রতীকে শফিকুল ইসলাম টোকন পেয়েছেন ৪২৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে আমিনুর রহমান (মুন্না) ৪৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে রফিকুর জামান রুমি পেয়েছেন ৩৫৬ ভোট।
যুগ্ম সম্পাদক পদে তরবারি প্রতীকে নুরুন্নবী আবু ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চাকা প্রতীকে রবিউল ইসলাম মিন্টু পেয়েছেন ২৭৫ ভোট এবং উড়োজাহাজ প্রতীকে মো. সিদ্দিকুল ইসলাম পেয়েছেন ২০২ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে হাতুড়ি প্রতীকে মো. মনিরুজ্জামান খান ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আপেল প্রতীকে মো. শের আলী পেয়েছেন ৩০২ ভোট এবং টেলিভিশন প্রতীকে শেখ সিরাজুল ইসলাম পেয়েছেন ১২৯ ভোট।
কোষাধ্যক্ষ পদে দোয়াত-কলম প্রতীকে মো. রজব আলী ৪১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকে মো. মাহমুদুল্লাহ পেয়েছেন ৪১৪ ভোট। মাত্র এক ভোটের ব্যবধানে এ পদে জয়-পরাজয় নির্ধারিত হয়।
দপ্তর সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকে শেখ মনিরুল ইসলাম মিলন ৫১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্যান প্রতীকে মো. ফারুক হোসেন পেয়েছেন ৩১১ ভোট।
প্রচার সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীকে শেখ লুৎফর রহমান জুয়েল ৪৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ৩৭৩ ভোট।
নির্বাহী সদস্য পদে চারটি পদের বিপরীতে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পদে নির্বাচিত চারজন হলেন— হাঁস প্রতীকে তামজীদ হোসেন মিঠু- ৫৫২ ভোট পেয়ে নির্বাচিত,দেয়াল ঘড়ি প্রতীকে নুরুজ্জামান খান ৫৯১ ভোট পেয়ে নির্বাচিত,আম প্রতীকে মো. আবুল হোসেন ৪৩৯ ভোট পেয়ে নির্বাচিত এবং মই প্রতীকে মো. ফিরোজ কবীর -৪০৬ ভোট পেয়ে নির্বাচিত অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন কাঁঠাল প্রতীকে শেখ হাফিজুল ইসলাম ছোট্টু-৩৯১বল প্রতীকে রাজু হোসেন-২০৯ এবং রজনীগন্ধা প্রতীকে মো. আরাফাত হোসেন-১৮৮ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় নিযুক্ত প্রিজাইডিং অফিসার ও আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডলের তত্ত্বাবধানে নির্বাচন কমিশনের সদস্যরা সার্বিক কার্যক্রম পরিচালনা করেন।
নির্বাচনের সার্বিক পর্যবেক্ষণের দায়িত্ব পালন করেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা নির্বাচনী কর্মকর্তা আবু সোহেল মো. জুয়েল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, তৈবুর রহমান এবং সাংবাদিক শরিফুল ইসলাম।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মো. আনিসুর রহমান, শেখ শরিফুল ইসলাম, মো. জহুরুল হুদা, মোঃ মনিরুল ইসলাম, মোহাম্মদ তবিবুর রহমান খান, মো. সাইদুর রহমান ও তারিকুশ শারাফাত। তাঁদের সার্বিক প্রচেষ্টায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হেমেন্দ্রনাথ মন্ডলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ মোট ২২ জন নির্বাচনী কার্যক্রম তদারকিতে দায়িত্ব পালন করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কালিগঞ্জ থানা পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন ছিলেন। নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে সার্বিক নজরদারি ছিল। দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছিল।
(আরকে/এসপি/নভেম্বর ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন
- ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন ইন্ডিপেন্ডেন্ট টিভি
- শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্ন-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়
- সোনাতলায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, সোনা ও টাকা লুট
- কর্পোরেট গভর্ন্যান্সে গোল্ড অ্যাওয়ার্ড পেল ব্র্যাক ব্যাংক
- গোয়ালন্দঘাটে এসআরবি'র অভিযানে বিপুল পরিমান হেরোইন’সহ গ্রেপ্তার ১
- স্বাধীনতার পর হিলি স্টেশনে প্রথমবার থামলো ঢাকাগামী আন্তঃনগর ট্রেন
- বাগেরহাটে দুই দশক পরে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হলেন এনসিপি নেতা
- সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম
- বাগেরহাটে সুপেয় পানিসহ জলবায়ু সংকট নিরসনে মানববন্ধন
- সড়ক দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বিশ্ব দিবস: সড়কের মড়ক আর নয়
- অভিনব কায়দায় সাংবাদিক রিয়াজুল রিয়াজের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ হ্যাক, থানায় জিডি
- বহিষ্কারের বিজ্ঞপ্তির পর আ'লীগের সভাপতি দেলোয়ারের পদত্যাগ
- জন্মদিন উপলক্ষ্যে ‘স্বর্ণের গিটার’ উপহার পেলেন রুনা লায়লা
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ১০৭৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- টুঙ্গিপাড়ায় দফায় দফায় মিছিল, বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
- চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’?
- মাদ্রাসার শৌচাগার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক
- বগুড়ায় শজিমেক হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু
- টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ
- ক্যানসার চিকিৎসা জোরদারে জাতীয় কনসালটেশন অনুষ্ঠিত
- ‘আ. লীগ গোপন নাশকতায় যুক্ত হয়েছে’
- স্পেনের ১০ নম্বর জার্সি পেলেন ইয়ামাল
- রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ
- গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- ঝালকাঠিতে ইউপি সদস্যের বিরুদ্ধে দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ
- ঈদুল আজহার আনন্দ উপভোগ করুন অপো'র মেগা গিফটের সাথে
- শেরপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা
- কেউ শিশু-সন্তান ফেলে দেয়, কেউ একটা সন্তানের জন্য করে হাহাকার!
- ভয়েস কমান্ডে চলবে ই-স্কুটার
- মুকুটি আর কুকুটি
- আলোচিত সীমা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী ১০ বছর পর গ্রেফতার
- চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’?
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- ক্রেতার অধিকার
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
১৫ নভেম্বর ২০২৬
- উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন
- সোনাতলায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, সোনা ও টাকা লুট
- গোয়ালন্দঘাটে এসআরবি'র অভিযানে বিপুল পরিমান হেরোইন’সহ গ্রেপ্তার ১
- স্বাধীনতার পর হিলি স্টেশনে প্রথমবার থামলো ঢাকাগামী আন্তঃনগর ট্রেন
- বাগেরহাটে দুই দশক পরে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হলেন এনসিপি নেতা
- বাগেরহাটে সুপেয় পানিসহ জলবায়ু সংকট নিরসনে মানববন্ধন
- অভিনব কায়দায় সাংবাদিক রিয়াজুল রিয়াজের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ হ্যাক, থানায় জিডি
- বহিষ্কারের বিজ্ঞপ্তির পর আ'লীগের সভাপতি দেলোয়ারের পদত্যাগ
- টুঙ্গিপাড়ায় দফায় দফায় মিছিল, বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
- চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’?
- মাদ্রাসার শৌচাগার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক
- বগুড়ায় শজিমেক হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু
- টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ
- ক্যানসার চিকিৎসা জোরদারে জাতীয় কনসালটেশন অনুষ্ঠিত
- রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ
- গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
- প্রথমবারের মতো হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তঃনগর ট্রেন
- সুবর্ণচরে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
- স্কুলে আর যাওয়া হলো না সৌম্যদীপের, ট্রাকের ধাক্কায় ঝরল তাজা প্রাণ
- কাপ্তাইয়ে তিনটি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
-1.gif)








