E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

২০২৬ নভেম্বর ১৫ ১৮:৩৪:২৮
সুবর্ণচরে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা উপলক্ষে নোয়াখালী সুবর্ণচরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার বিকেলে চরবাটা ইউনিয়নের সৈকত সরকারি কলেজে আলোচনা সভার আয়োজন করে সুবর্ণচর উপজেলা ছাত্রদল।

সুবর্ণচর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আব্দুল্যাহ আল আরিফ ও যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম পলাশের সঞ্চালনায় ও আহবায়ক জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, প্রধান বক্তার বক্তব্যে রাখেন, নোয়াখালী জেলা ছাত্র দলের সভাপতি এনবিএস রাসেল।

বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল, নোয়াখালী জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সারোয়ার উদ্দিন দিদার, সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল খায়ের আকাশ , সুবর্ণচর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি সাহাব উদ্দিন অনিক, চরজব্বর ডিগ্রি কলেজ ছাত্র দলের সভাপতি ইয়াছিন আরাফাত, সুবর্ণচর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, ফারুক আহমেদ বিজয় সহ ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

(এস/এসপি/নভেম্বর ১৫, ২০২৬)

পাঠকের মতামত:

১৫ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test