E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন 

২০২৬ নভেম্বর ১৭ ১৪:৩৫:১৫
গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর)  সকাল ১০ টায়  গোপালগঞ্জ শহরের বেদগ্রামে  আনসার ব্যাটেলিয়ন সদর দপ্তরে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানায়েছেন বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো: আসাদুজ্জামান গনি। 

প্রেস ব্রিফিংএ ওই কর্মকর্তা বলেন, দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বাংলাদেশ আনসার ও ভিডিপি সর্বদা দেশবাসীর পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলায় অশান্তি সৃষ্টিকারীদের হাত থেকে সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে বাংলাদেশ আনসার ব্যাটেলিয়নের ৮টি প্লাটুন নিয়ে আমরা মাঠে থাকব।

মঙ্গলবার থেকে গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। ওই কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আনসার সদস্যরা গোপালগঞ্জবাসীর জানমালের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবেন।

আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণ ও গণামাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে ওই কর্মকর্তা বলেন, এ সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা সংবাদ থাকলে তা যেন অবিলম্বে আমাদের জানানো হয়। যাতে আমাদের কার্যক্রম আরও সফল ও কার্যকর করা সম্ভব হয়। সাধারণ মানুষের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা ।

(টিবি/এএস/নভেম্বর ১৭, ২০২৬)

পাঠকের মতামত:

১৭ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test