সিডিএর ১৭ শর্তের বেড়াজাল
ব্রিজঘাটের রিভারভিউ শপিংজোনে দোকান পাবেন তো পুরোনো ব্যবসায়ীরা?
জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলীর ব্রিজঘাট এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) উদ্যোগে নির্মাণাধীন ‘চউক রিভারভিউ শপিংজোনে’ দোকান বরাদ্দের আবেদন ফরম বিক্রির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে ফরমের ‘খ’ অংশে যুক্ত ১৭টি শর্ত নিয়ে বিপাকে পড়েছেন দীর্ঘ ২৫ থেকে ৩৫ বছর ধরে ব্রিজঘাট এলাকায় ব্যবসা করে আসা ক্ষুদ্র ব্যবসায়ীরা।
তাঁদের অভিযোগ, দোকান বরাদ্দের জন্য নির্ধারিত আর্থিক ও প্রশাসনিক শর্ত সাধারণ ব্যবসায়ীদের সামর্থ্যের বাইরে। বিশেষ করে প্রতিটি সাধারণ দোকানের বিপরীতে ৫ লাখ টাকা অগ্রিম পে-অর্ডার জমা দেওয়ার বাধ্যবাধকতা তাঁদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
সিডিএর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দোকান বরাদ্দের আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা, যা অফেরতযোগ্য। পূবালী ব্যাংকের সিডিএ করপোরেট শাখা থেকে ফরম সংগ্রহ করা যাবে। সিডিএর ওয়েবসাইট থেকেও ফরম ডাউনলোড করে জমা দেওয়ার সুযোগ রয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৬, বিকেল ৩টা।
ফরমের ‘খ’ অংশে যুক্ত ১৭টি শর্তের মধ্যে রয়েছে, সাধারণ দোকানের জন্য আবেদনের সঙ্গে ৫ লাখ টাকা অগ্রিম পে-অর্ডার জমা দিতে হবে। ফুড কোর্টের দোকানের জন্য এ অঙ্ক ৮ লাখ এবং রেস্টুরেন্টের দোকানের জন্য ২০ লাখ টাকা। পে-অর্ডারের ফটোকপি কিংবা ব্যাংক গ্যারান্টি গ্রহণযোগ্য হবে না।
সাধারণ দোকান ও ফুড কোর্টের দোকানের মাসিক ভাড়া ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। রেস্টুরেন্টের ক্ষেত্রে মাসিক ভাড়া ২০ হাজার টাকা। দোকান বরাদ্দ পাওয়ার পর এক বছরের ভাড়া অগ্রিম হিসেবে যথাক্রমে ৬০ হাজার ও ২ লাখ ৪০ হাজার টাকা জমা দিতে হবে। এসব অর্থ জমা দেওয়ার পর চূড়ান্ত বরাদ্দপত্র ও দোকানের দখল হস্তান্তর করা হবে।
শর্ত অনুযায়ী, প্রাথমিকভাবে দোকান বরাদ্দ দেওয়া হবে এক বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে। ভাড়াটিয়া শর্ত ভঙ্গ না করলে প্রতিবছর চুক্তি নবায়ন করা হবে। দোকান পাওয়ার ৯০ দিনের মধ্যে নির্ধারিত ব্যবসা চালু করতে হবে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দোকান অন্যের কাছে হস্তান্তর, সাবলেট বা উপভাড়া দেওয়া যাবে না।
এ ছাড়া ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা, জাতীয়তা সনদ, জাতীয় পরিচয়পত্র ও সত্যায়িত ছবি জমা দেওয়ার শর্ত রয়েছে। প্রতি তিন বছর পর নির্ধারিত ভাড়া ৫ শতাংশ হারে বাড়ানোর কথাও বলা হয়েছে। ব্যবসায়ীদের আপত্তি শুধু অগ্রিম জামানত বা ফরমের মূল্য নিয়ে নয়, বরং দোকান বরাদ্দের প্রক্রিয়ায় অস্পষ্টতা নিয়েও।
তাঁদের প্রশ্ন, সব দোকানের জন্য একই অঙ্কের অগ্রিম জামানত কেন? কোন দোকান কত বর্গফুটের, দোকানের আকার অনুযায়ী জামানত কত হবে, ভাড়া কত হবে কিংবা দোকানের শ্রেণি ও আয়তনভেদে বরাদ্দের পৃথক কাঠামো রয়েছে কি না, তা স্পষ্ট করা হয়নি। দোকানের আকার ও জামানতের মধ্যে কোনো শ্রেণিবিন্যাস না থাকায় বরাদ্দ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা।
ব্যবসায়ীদের ভাষ্য, ব্রিজঘাট এলাকায় অনেকে ২৫ থেকে ৩৫ বছর ধরে ভাসমান অবস্থায় দোকান পরিচালনা করে আসছেন। তাঁদের অনেকেরই স্থায়ী দোকান বা বড় অঙ্কের সঞ্চয় নেই। দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করলেও এখন দোকান বরাদ্দ নিতে ৫ হাজার টাকার ফরম, ৫ লাখ টাকা অগ্রিম এবং পরবর্তী সময়ে এক বছরের ভাড়া জমা দেওয়ার শর্ত তাঁদের জন্য কঠিন হয়ে পড়বে। ফলে দীর্ঘদিনের ব্যবসায়ীরা দোকান বরাদ্দের প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে।
চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব এম মঈন উদ্দিন বলেন, 'সিডিএ ব্রিজঘাটের ভাসমান ব্যবসায়ীদের জন্য স্থায়ী মার্কেট নির্মাণ করার ঘোষণায় দোকান বরাদ্দ পেতে ফরম ছেড়েছে। যা ভালো উদ্যোগ৷ তবে বাজারের প্রকৃত ব্যবসায়ী ও ক্ষুদ্র দোকানদারেরা যেন সবাই দোকান বরাদ্দ পান, সে জন্য জামানত ও ভাড়া সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য বারবার সিডিএর প্রতি অনুরোধ জানাচ্ছেন তিনি।'
তিনি বলেন, 'বর্তমান শর্ত বহাল থাকলে সাধারণ ব্যবসায়ীদের জন্য ক্ষতির কারণ হতে পারে। প্রয়োজনে সিডিএ চেয়ারম্যান যেকোনো দিন ব্রিজঘাট বাজার পরিদর্শন করতে পারেন। বর্তমানে কী ধরনের ব্যবসায়ীরা সেখানে দোকান করছেন, তা সরেজমিনে দেখলে তাঁদের আর্থিক সামর্থ্য বিবেচনায় শর্ত পুনর্বিবেচনা করা সহজ হবে।'
এদিকে বাজার সমিতির নেতারাও প্রকৃত ও দীর্ঘদিনের ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন। পুরাতন ব্রিজঘাট ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহেদুর রহমান জাহেদ বলেন, 'দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা প্রকৃত ব্যবসায়ীদের তালিকা করে তাঁদের অগ্রাধিকার দিতে হবে। বহিরাগতদের বাদ দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় দোকান বরাদ্দের ব্যবস্থা করা প্রয়োজন।'
ব্রিজঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. সাহাব উদ্দিনেরও দাবি, সব সমিতির তালিকা যাচাই করে প্রকৃত ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দিতে হবে। বাজার নির্মাণের আগে ব্যবসায়ীদের পাশের খালি মাঠে অস্থায়ীভাবে স্থানান্তরের ব্যবস্থাও করা প্রয়োজন। যা নিয়ে আমরা সিডিএতে বারবার যোগাযোগ করেছি।'
দোকান বরাদ্দের বিষয়টির পাশাপাশি মার্কেট নির্মাণের জন্য ব্যবহৃত জমির মালিকানা ও অধিগ্রহণের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠেছে। কেননা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ব্রিজঘাট থেকে ডিসি রোড পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় চরপাথরঘাটা মৌজার কিছু জমি অধিগ্রহণ করা হয়েছিল। এলএ মামলা নম্বর ১২/৬৭-৬৮ ও ১৫৪/৬৭-৬৮-এর ভিত্তিতে আরএস ৩৩৫ ও ৩৫৩ দাগের অন্তর্ভুক্ত বিএস ৩ নম্বর খতিয়ানের বিএস দাগ নম্বর ৬৬ ও ৮৪ অধিগ্রহণ করে চউক।
সংশ্লিষ্ট জমির মালিকদের ভাষ্য, অধিগ্রহণ করা জমিতে সড়ক নির্মাণের পর অবশিষ্ট জমি ভবিষ্যতে সড়ক সম্প্রসারণের জন্য সংরক্ষিত ছিল। এখন সেই জমিতে মার্কেট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁদের প্রশ্ন, সড়ক সম্প্রসারণের জন্য অধিগ্রহণ করা জমি যদি সড়কের কাজে ব্যবহার করা না হয়, তাহলে তা মূল মালিকদের ফিরিয়ে দেওয়া উচিত।
জমির মালিকদের কেউ কেউ মনে করছেন, সড়কের জন্য অধিগ্রহণ করা জমিতে মার্কেট করার আগে জমি অধিগ্রহণের উদ্দেশ্য ও অবশিষ্ট জমির বর্তমান ব্যবহার সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।
এ বিষয়ে প্রকল্প পরিচালক (পিডি) মো. হাসান বলেন, আজ কর্ণফুলী নদীর বাম তীরে চরপাথরঘাটা মৌজায় চউকের মালিকানাধীন জমিতে ‘রিভারভিউ শপিংজোন’ করার জন্য দোকান বরাদ্দের ফরমের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে এবং আবেদন ফরম বিক্রি করা হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে দোকান বরাদ্দ দেওয়া হবে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, ব্রিজঘাট এলাকায় প্রস্তাবিত মার্কেট নির্মাণ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ ও দীর্ঘদিনের ব্যবসায়িক কার্যক্রম গুরুত্বের সঙ্গে অবশ্যই বিবেচনা করা হবে।
সব মিলিয়ে ব্রিজঘাটের নতুন বাজারে দোকান বরাদ্দের প্রক্রিয়া ঘিরে তিনটি বিষয় সামনে এসেছে—১৭টি শর্তের আর্থিক চাপ, দোকানের আকার ও জামানত নির্ধারণে অস্পষ্টতা এবং সড়কের জন্য অধিগ্রহণ করা অবশিষ্ট জমিতে মার্কেট নির্মাণের যৌক্তিকতা। দীর্ঘদিনের ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্দেশ্যে নির্মিত এই বাজারে তাঁরাই শেষ পর্যন্ত দোকান পাওয়ার সুযোগ পাবেন কি না, এখন সেই প্রশ্নই সামনে এসেছে।
(জেজে/এসপি/নভেম্বর ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- মহম্মদপুরে সহকারী কমিশনার (ভূমি) র বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- সাতক্ষীরা সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, আউট সোসিং কর্মী গ্রেপ্তার
- মৌলভীবাজারের সিএমএসএমই উদ্যোক্তা উন্নয়নে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংক
- বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ বাংলাদেশ: বিজ্ঞানমন্ত্রী
- ব্রিজঘাটের রিভারভিউ শপিংজোনে দোকান পাবেন তো পুরোনো ব্যবসায়ীরা?
- ঠাকুরগাঁওয়ে ১৬ দিন ধরে বন্ধ উত্তরবঙ্গের সব রুটের বাস চলাচল
- ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ
- সুন্দরবনসহ উপলকূল বাঁচাতে মিছিল সমাবেশ
- কুড়িগ্রামে ঠান্ডায় কাবু মানুষ, তাপমাত্রা সর্বনিম্ন ১৯ ডিগ্রি
- উত্তরা ও ইস্কাটনে দুটি নতুন ৩এস ফ্ল্যাগশিপ শোরুম চালু করল রিভো বাংলাদেশ
- টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগ করলেন দুই নেতা
- বাল্যবিয়ে প্রতিরোধে শ্যামনগরে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন
- নগরকান্দায় প্রশাসনের অভিযান, জরিমানার মুখে তিন ফার্মেসি
- রূপপুরের রিয়্যাক্টর থেকে এলো বিদ্যুৎ, জাতীয় গ্রিডে নতুন সংযোজন
- সোনাতলায় নবান্ন উৎসব, ঐতিহ্যের আয়োজনে মেতেছে গ্রামবাংলা
- টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী
- সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকীতে সাংবাদিকদের শ্রদ্ধা
- বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত দুই ইউপি সদস্য
- মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন
- টিভি দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে মাইক্রো আরজিবি
- রাজবাড়ীতে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে এমপি হারুনের নেতৃত্বে বিশাল মটর শোভাযাত্রা
- রফিকুল ইসলাম রঞ্জু: এক জীবন্ত প্রদীপ ও দীপ্তমান নক্ষত্র
- দীর্ঘদিন পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি প্রদান
- ৩ জেলায় বিনামূল্যে বীজধান বিতরণের উদ্বোধন
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- ক্রেতার অধিকার
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
- ঝালকাঠিতে আমু-ওমরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা
- শ্রীবরদীতে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- বোনের বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার যুবতী, গ্রেফতার ১
- টিভি দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে মাইক্রো আরজিবি
- দীর্ঘদিন পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি প্রদান
- নম্বর বাড়ে, মামলা হয়, কিন্তু জালিয়াতি থামে না!
- ‘প্রতিটি শিশু যাতে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে সেজন্য কাজ করছে সরকার’
- নওগাঁয় ‘রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি কথা’ বইয়ের মোড়ক উন্মোচন
- ভোলার তজুমদ্দিনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
- মনুষ্যত্ব
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- কুষ্টিয়ায় কারাগারে এক হাজতির মৃত্যু
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
১৭ নভেম্বর ২০২৬
- মহম্মদপুরে সহকারী কমিশনার (ভূমি) র বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- সাতক্ষীরা সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, আউট সোসিং কর্মী গ্রেপ্তার
- ব্রিজঘাটের রিভারভিউ শপিংজোনে দোকান পাবেন তো পুরোনো ব্যবসায়ীরা?
- ঠাকুরগাঁওয়ে ১৬ দিন ধরে বন্ধ উত্তরবঙ্গের সব রুটের বাস চলাচল
- ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ
- সুন্দরবনসহ উপলকূল বাঁচাতে মিছিল সমাবেশ
- কুড়িগ্রামে ঠান্ডায় কাবু মানুষ, তাপমাত্রা সর্বনিম্ন ১৯ ডিগ্রি
- টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগ করলেন দুই নেতা
- বাল্যবিয়ে প্রতিরোধে শ্যামনগরে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন
- নগরকান্দায় প্রশাসনের অভিযান, জরিমানার মুখে তিন ফার্মেসি
- রূপপুরের রিয়্যাক্টর থেকে এলো বিদ্যুৎ, জাতীয় গ্রিডে নতুন সংযোজন
- সোনাতলায় নবান্ন উৎসব, ঐতিহ্যের আয়োজনে মেতেছে গ্রামবাংলা
- টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী
- বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত দুই ইউপি সদস্য
- মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন
- রাজবাড়ীতে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে এমপি হারুনের নেতৃত্বে বিশাল মটর শোভাযাত্রা
- দীর্ঘদিন পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি প্রদান
- ৩ জেলায় বিনামূল্যে বীজধান বিতরণের উদ্বোধন
- নম্বর বাড়ে, মামলা হয়, কিন্তু জালিয়াতি থামে না!
- মঙ্গলবার পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
- গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন
- টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান
- কিশোরী জেবার পরিবারের সন্ধান চেয়েছেন সাতক্ষীরা সদর থানা পুলিশ
- ফরিদপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
- প্রায় আড়াই বছর পর বঙ্গবন্ধুর সমাধিতে স্থানীয়দের শ্রদ্ধা
-1.gif)








