রূপপুরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন, কেক কেটে আনন্দ-উল্লাস
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন সম্পন্ন করে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর। এই ঐতিহাসিক অর্জনে প্রকল্প এলাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছড়িয়ে পড়ে আনন্দ-উচ্ছ্বাস।
সাফল্যের মাহেন্দ্রক্ষণ স্মরণীয় করে রাখতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসানের নেতৃত্বে আয়োজন করা হয় কেক কাটার অনুষ্ঠান। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম কেক কেটে এই আনন্দ উদ্যাপনে অংশ নেন। এ সময় তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে নিয়োজিত রাশিয়ান কর্মকর্তাদের মুখে কেক তুলে দিয়ে আনন্দ ভাগাভাগি করেন।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, “আমি রাশিয়া সরকার, রোসাটম এবং তাদের পুরো দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে গত নয় বছর ধরে দিনরাত নিরলসভাবে কাজ করে যাওয়া আমাদের বিজ্ঞানী ও তরুণ বিজ্ঞানীদের প্রতি জানাই বিশেষ কৃতজ্ঞতা।”
তিনি বলেন, দেশের বিদ্যুতের চাহিদা পূরণে তাঁদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের নিরলস প্রচেষ্টা, কঠোর পরিশ্রম ও অবদান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। এই অর্জন নিয়ে আমাদের সবার গর্বিত হওয়া উচিত।
মন্ত্রী আরও বলেন, রাশিয়া সরকার, রোসাটমের শীর্ষ নেতৃত্ব, প্রকৌশলী, বিশেষজ্ঞ এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকেও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেনসহ প্রকল্পে কর্মরত বাংলাদেশি ও রাশিয়ান কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
(এসকেকে/এএস/নভেম্বর ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- রূপপুরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন, কেক কেটে আনন্দ-উল্লাস
- পাকিস্তানকে হারিয়ে সাফের শিরোপা ভারতের
- ‘তিন বছরে দেশে আসবে ১০০০ বৈদ্যুতিক বাস, ঢাকায় চলবে ২০০’
- 'রাজশাহীতে মুক্তিবাহিনী হঠাৎ পাকবাহিনীর ওপর আক্রমণ করে'
- মহম্মদপুরে সহকারী কমিশনার (ভূমি) র বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- সাতক্ষীরা সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, আউট সোসিং কর্মী গ্রেপ্তার
- মৌলভীবাজারের সিএমএসএমই উদ্যোক্তা উন্নয়নে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংক
- বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ বাংলাদেশ: বিজ্ঞানমন্ত্রী
- ব্রিজঘাটের রিভারভিউ শপিংজোনে দোকান পাবেন তো পুরোনো ব্যবসায়ীরা?
- ঠাকুরগাঁওয়ে ১৬ দিন ধরে বন্ধ উত্তরবঙ্গের সব রুটের বাস চলাচল
- ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ
- সুন্দরবনসহ উপলকূল বাঁচাতে মিছিল সমাবেশ
- কুড়িগ্রামে ঠান্ডায় কাবু মানুষ, তাপমাত্রা সর্বনিম্ন ১৯ ডিগ্রি
- উত্তরা ও ইস্কাটনে দুটি নতুন ৩এস ফ্ল্যাগশিপ শোরুম চালু করল রিভো বাংলাদেশ
- টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগ করলেন দুই নেতা
- বাল্যবিয়ে প্রতিরোধে শ্যামনগরে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন
- নগরকান্দায় প্রশাসনের অভিযান, জরিমানার মুখে তিন ফার্মেসি
- রূপপুরের রিয়্যাক্টর থেকে এলো বিদ্যুৎ, জাতীয় গ্রিডে নতুন সংযোজন
- সোনাতলায় নবান্ন উৎসব, ঐতিহ্যের আয়োজনে মেতেছে গ্রামবাংলা
- টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী
- সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকীতে সাংবাদিকদের শ্রদ্ধা
- বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত দুই ইউপি সদস্য
- মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন
- টিভি দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে মাইক্রো আরজিবি
- শ্রীবরদীতে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- বোনের বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার যুবতী, গ্রেফতার ১
- মনুষ্যত্ব
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- ‘প্রতিটি শিশু যাতে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে সেজন্য কাজ করছে সরকার’
- ভোলার তজুমদ্দিনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- কুষ্টিয়ায় কারাগারে এক হাজতির মৃত্যু
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ বিজিপি সদস্য
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
-1.gif)








