বিয়ের তিন দিনের মাথায় স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর, হাসপাতালে নববধূ
জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারায় বিয়ের তিন দিনের মাথায় স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এর আগে পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নববধূকে মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। নির্যাতন ও পরবর্তী মানসিক যন্ত্রণায় অসুস্থ হয়ে ওই গৃহবধূ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় গৃহবধূর মা চেমন আরা বেগম বাদী হয়ে স্বামী তৌহিদুল ইসলামসহ পাঁচজনকে আসামি করে আনোয়ারা থানায় মামলা করেছেন। মামলার নম্বর ২১। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ) ধারায় মামলাটি করা হয়েছে।
মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে ১০ লাখ টাকা দেনমোহর ধার্য করে নাজমিন সুলতানা ওরফে জবার সঙ্গে তৌহিদুল ইসলামের বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে মেয়ের পরিবার আত্মীয়স্বজন ও বিভিন্ন উৎস থেকে ধারদেনা করে প্রায় ৯ লাখ টাকা খরচ করে।
অভিযোগ অনুযায়ী, বিয়ের পর থেকেই তৌহিদুল তাঁর মায়ের প্ররোচনায় বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়াবিবাদ শুরু করেন। একপর্যায়ে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করায় স্ত্রীকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। গত ৮ নভেম্বর দুপুরে যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের জেরে তাঁকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরদিন ৯ নভেম্বর গৃহবধূর ভাই ইকবালসহ কয়েকজন স্বজন তাঁর শ্বশুরবাড়িতে গিয়ে নির্যাতনের কারণ জানতে চান। এ সময় তাঁদের সঙ্গে আসামিদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে গৃহবধূকে আবারও মারধর, চুলের মুঠি ধরে টানাহেঁচড়া এবং কাপড় ছিঁড়ে শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে। এ সময় এক আসামি তাঁর গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন বলেও এজাহারে উল্লেখ রয়েছে। তাঁর গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন বাদী।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মামলা করলে তালাক দেওয়াসহ ক্ষতিসাধনের হুমকি দিয়ে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে। আহত অবস্থায় তাঁকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অন্যদিকে, ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিয়ের তিন দিন পর স্বামী ও তাঁর স্বজনরা কৌশলে নববধূকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। এরপর তৌহিদুল ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যান। পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মোবাইল ফোন বন্ধ পান। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, তিনি আরব আমিরাতের দুবাইয়ে চলে গেছেন।
ভুক্তভোগী নববধূর ভাষ্য, বিয়ের পর স্বামীর বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে তাঁকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন তিনি। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এরপর তাঁকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। স্বামীর পরিবারের পক্ষ থেকে তাঁকে তালাক দেওয়া হয়েছে বলেও জানানো হয়।
নববধূর বড় ভাই মোহাম্মদ ইকবালের অভিযোগ, থানায় অভিযোগ দেওয়ার পরও তাঁরা কয়েক দিন ঘুরে আইনি সহায়তা পাননি। পরে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে গেলে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন। তবে থানা পুলিশের পক্ষ থেকে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং অভিযোগ বা মামলা নেওয়া হবে না বলে জানানো হয়। পরে ওসির সঙ্গে যোগাযোগের পর মামলা রেকর্ড হয়।
তিনি আরও অভিযোগ করেন, মামলা করার পর বরপক্ষের লোকজন তাঁদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এসব ঘটনা ও মানসিক যন্ত্রণা সইতে না পেরে তাঁর বোন অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের পক্ষ থেকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করা হয়েছে।
এদিকে, স্থানীয় সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ওসমান জানান, বিয়ের কয়েক দিনের মধ্যে এমন ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে পুলিশের উপস্থিতিতে স্থানীয়ভাবে বৈঠকও হয়েছে। সেখানে বরপক্ষের স্বজনরা দাবি করেন, তৌহিদুল কাউকে কিছু না জানিয়ে দুবাই চলে গেছেন এবং নববধূকে পারিবারিকভাবে বাবার বাড়িতে পাঠানো হয়েছে। তাঁকে মারধরের অভিযোগ তাঁরা অস্বীকার করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জানান, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওদিকে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা রেকর্ড হওয়ার পর আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
(জেজে/এসপি/নভেম্বর ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- পোশাক শিল্পের সংকট ও মানবিক উত্তরণ
- জাতীয় গ্রিডে সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিচ্ছিন্ন হলো রূপপুর
- দুইবার তালাকের পরও ১৬ বছরের সংসার, শেষে স্ত্রীকে বাড়িছাড়া!
- শিবগঞ্জে নবান্ন উপলক্ষে ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা
- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরমাণু প্রযুক্তির গুরুত্ব অপরিসীম: রসাটম প্রধান
- কানাইপুরে উৎসব মূখর প্রতিবেশে পালিত হচ্ছে কাত্যায়নী পূজা
- বিয়ের তিন দিনের মাথায় স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর, হাসপাতালে নববধূ
- ধামরাইয়ে সাধক পুরুষ অমৃত লাল ভক্তের ১৭৮ তম বার্ষিক উৎসব
- টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগ
- হারের পর ভারতকে গার্ড অব অনার দিয়ে নজর কাড়ল পাকিস্তান
- ১০ মাস পর নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ
- শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি
- ‘যাচ্ছি, ফিরে আসব অন্যরকম এক জগৎ নিয়ে’
- ‘ভারতে বসে নাশকতার নির্দেশ, দেশে বোমাবাজি’
- রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর সবাই নিহত
- কমেছে সোনা-রুপার দাম
- ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ
- ‘আওয়ামী লীগ ফিরলে কচুকাটা করা হবে’
- ‘নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর’
- সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
- রূপপুরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন, কেক কেটে আনন্দ-উল্লাস
- পাকিস্তানকে হারিয়ে সাফের শিরোপা ভারতের
- ‘তিন বছরে দেশে আসবে ১০০০ বৈদ্যুতিক বাস, ঢাকায় চলবে ২০০’
- 'রাজশাহীতে মুক্তিবাহিনী হঠাৎ পাকবাহিনীর ওপর আক্রমণ করে'
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- ‘শিক্ষা প্রতিষ্ঠানে অটিজম শিশুদের ভর্তি নিশ্চিত করে তাদের স্পেশাল যত্ন নিতে হবে’
- কুষ্টিয়ায় কারাগারে এক হাজতির মৃত্যু
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ বিজিপি সদস্য
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- বিএনপি ছেড়ে এনসিপিতে আব্দুল মজিদ
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- শাবি হল থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী বহিষ্কার
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- নীলফামারীতে প্রেসক্লাবের নির্বাচনে আমূল পরিবর্তনের অঙ্গীকার সিয়াম-আলম পরিষদের
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহেশখালীতে যুবলীগ নেতা আব্বাসের বিরুদ্ধে ধর্ষণ মামলা
১৮ নভেম্বর ২০২৬
- জাতীয় গ্রিডে সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিচ্ছিন্ন হলো রূপপুর
- দুইবার তালাকের পরও ১৬ বছরের সংসার, শেষে স্ত্রীকে বাড়িছাড়া!
- শিবগঞ্জে নবান্ন উপলক্ষে ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা
- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরমাণু প্রযুক্তির গুরুত্ব অপরিসীম: রসাটম প্রধান
- কানাইপুরে উৎসব মূখর প্রতিবেশে পালিত হচ্ছে কাত্যায়নী পূজা
- বিয়ের তিন দিনের মাথায় স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর, হাসপাতালে নববধূ
- ধামরাইয়ে সাধক পুরুষ অমৃত লাল ভক্তের ১৭৮ তম বার্ষিক উৎসব
- টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগ
- ১০ মাস পর নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- রূপপুরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন, কেক কেটে আনন্দ-উল্লাস
-1.gif)








