শিবগঞ্জে নবান্ন উপলক্ষে ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা
এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বাঙালির চিরায়ত ঐতিহ্য নবান্ন উৎসবকে ঘিরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী বাজারে বসেছে প্রায় দুই শতাব্দীর ঐতিহ্যবাহী দিনব্যাপী মাছের মেলা। প্রতি বছরের মতো এবারও পহেলা অগ্রহায়ণ উপলক্ষে আয়োজিত এ মেলাকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আজ বুধবার ভোর থেকেই মেলাপ্রাঙ্গণে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়।
স্থানীয়দের ভাষ্যমতে, বাংলা পঞ্জিকার পহেলা অগ্রহায়ণ তথা নবান্ন উৎসবকে কেন্দ্র করে প্রায় ২০০ বছরেরও বেশি সময় ধরে এ মেলার আয়োজন হয়ে আসছে। মেলা উপলক্ষে উথলী, রথবাড়ি, ছোট ও বড় নারায়ণপুর, ধোন্দাকোলা, সাদুল্যাপুর, বেড়াবালা, আকন্দপাড়া, গরীবপুর, দেবীপুর, গুজিয়া, মেদনীপাড়া, বাকশন, রহবল, মোকামতলা ও লক্ষ্মীকোলা-সহ আশপাশের অন্তত ২৫ গ্রামের মানুষের ঘরে ঘরে চলে উৎসবের প্রস্তুতি। এ উপলক্ষে প্রতিটি বাড়িতে মেয়ে-জামাইসহ আত্মীয়-স্বজনদের আগাম নিমন্ত্রণ জানানো হয়। আত্মীয়-স্বজনের আগমন ও আপ্যায়নকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে।
মেলাকে কেন্দ্র করে আগের রাত থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে বড় বড় মাছ নিয়ে ব্যবসায়ীরা উথলী বাজারে আসতে শুরু করেন। নদী, হাওর ও বিল থেকে ধরা বিভিন্ন প্রজাতির বিশাল আকৃতির মাছ মেলায় সাজিয়ে বসেন বিক্রেতারা। মাছ বিক্রেতাদের কাছে বছরের অন্যতম আকর্ষণীয় দিন এই মেলা। মাছের পাশাপাশি মেলায় উঠেছে শীতকালীন নানা ধরনের নতুন সবজি, আলুসহ বিভিন্ন কৃষিপণ্য।
মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, মেলায় এবার বেচাকেনা ভালো হচ্ছে। ক্রেতাদের উপস্থিতিও বেশ। সকাল থেকেই ভালো বিক্রি হয়েছে।
মেলায় আকারভেদে প্রতি কেজি রুই মাছ ৪০০ থেকে ৭০০ টাকা, কাতলা ৪০০ থেকে ৬০০ টাকা, চিতল ৬০০ থেকে ৭০০ টাকা, বিগহেড ৩৫০ থেকে ৫০০ টাকা এবং সিলভার কার্প ২৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। নবান্ন উৎসবের অন্যতম আকর্ষণ নতুন আলু। প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।
মাছের পাশাপাশি মেলায় বসেছে মিষ্টি, দই, জিলাপি, মুড়ি-মুড়কি, খই, মাটির তৈজসপত্র, খেলনা এবং বাঁশ-বেতের সামগ্রীর দোকান। সব মিলিয়ে মেলাটি পরিণত হয়েছে গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির এক মিলনমেলায়।
মেলায় আসা স্থানীয় সনাতন সম্প্রদায়ের বাসিন্দা স্বপন কুমার বলেন, ‘এই মেলা আমাদের এলাকার ঐতিহ্য। আমাদের বাবা-দাদারাও এখানে আসতেন। ছোটবেলা থেকেই আমরা মেলায় আসছি। এখন সন্তানদেরও নিয়ে আসি, যাতে তারাও এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত হয়ে বড় হতে পারে।’
মেলা পরিচালনাকারী ফরমান আলী বলেন, নবান্ন উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরই এ মেলার আয়োজন করা হয়। দীর্ঘদিনের এ ঐতিহ্য ধরে রাখতে স্থানীয়দের সহযোগিতায় মেলার আয়োজন অব্যাহত রয়েছে।
(এআরআই/এসপি/নভেম্বর ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- শিবগঞ্জে নবান্ন উপলক্ষে ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা
- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরমাণু প্রযুক্তির গুরুত্ব অপরিসীম: রসাটম প্রধান
- কানাইপুরে উৎসব মূখর প্রতিবেশে পালিত হচ্ছে কাত্যায়নী পূজা
- বিয়ের তিন দিনের মাথায় স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর, হাসপাতালে নববধূ
- ধামরাইয়ে সাধক পুরুষ অমৃত লাল ভক্তের ১৭৮ তম বার্ষিক উৎসব
- টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগ
- হারের পর ভারতকে গার্ড অব অনার দিয়ে নজর কাড়ল পাকিস্তান
- ১০ মাস পর নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ
- শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি
- ‘যাচ্ছি, ফিরে আসব অন্যরকম এক জগৎ নিয়ে’
- ‘ভারতে বসে নাশকতার নির্দেশ, দেশে বোমাবাজি’
- রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর সবাই নিহত
- কমেছে সোনা-রুপার দাম
- ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ
- ‘আওয়ামী লীগ ফিরলে কচুকাটা করা হবে’
- ‘নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর’
- সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
- রূপপুরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন, কেক কেটে আনন্দ-উল্লাস
- পাকিস্তানকে হারিয়ে সাফের শিরোপা ভারতের
- ‘তিন বছরে দেশে আসবে ১০০০ বৈদ্যুতিক বাস, ঢাকায় চলবে ২০০’
- 'রাজশাহীতে মুক্তিবাহিনী হঠাৎ পাকবাহিনীর ওপর আক্রমণ করে'
- মহম্মদপুরে সহকারী কমিশনার (ভূমি) র বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- সাতক্ষীরা সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, আউট সোসিং কর্মী গ্রেপ্তার
- মৌলভীবাজারের সিএমএসএমই উদ্যোক্তা উন্নয়নে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংক
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- ভোলার তজুমদ্দিনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- ‘শিক্ষা প্রতিষ্ঠানে অটিজম শিশুদের ভর্তি নিশ্চিত করে তাদের স্পেশাল যত্ন নিতে হবে’
- কুষ্টিয়ায় কারাগারে এক হাজতির মৃত্যু
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ বিজিপি সদস্য
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- বিএনপি ছেড়ে এনসিপিতে আব্দুল মজিদ
- শাবি হল থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী বহিষ্কার
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
১৮ নভেম্বর ২০২৬
- শিবগঞ্জে নবান্ন উপলক্ষে ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা
- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরমাণু প্রযুক্তির গুরুত্ব অপরিসীম: রসাটম প্রধান
- কানাইপুরে উৎসব মূখর প্রতিবেশে পালিত হচ্ছে কাত্যায়নী পূজা
- বিয়ের তিন দিনের মাথায় স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর, হাসপাতালে নববধূ
- ধামরাইয়ে সাধক পুরুষ অমৃত লাল ভক্তের ১৭৮ তম বার্ষিক উৎসব
- টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগ
- ১০ মাস পর নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- রূপপুরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন, কেক কেটে আনন্দ-উল্লাস
-1.gif)








