কলাপাড়ায় নবান্ন উৎসব, নতুন ধানে ঘরে ঘরে উৎসবের আমেজ
মিলন কর্মকার রাজু, কলাপাড়া : আমন ধান কাটাকে ঘিরে পটুয়াখালীর কলাপাড়ায় ঘরে ঘরে শুরু হয়েছে নবান্ন উৎসব। আজ বুধবার সকালে কলাপাড়ায় বর্ণাঢ্য নবান্ন শোভাযাত্রার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের প্রতিটি বাড়িতে নতুন ধান ঘরে তোলা এবং নবান্ন তৈরির ধুম পড়ে যায়। মন্দিরে মন্দিরে চলে প্রার্থনা। এতে কৃষক, কৃষাণীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। আয়োজকরা বলেন, পঞ্জিকা অনুসারে প্রতিবছর অগ্রহায়ণ মাসের প্রথমদিন নতুন ধান ঘরে তোলাকে ঘিরে তারা এ নবান্ন উৎসব উদযাপন করেন।
কলাপাড়ায় মাঠে মাঠে আমন ধান কাটা শুরু হয়েছে। অগ্রহায়ণ মাসের প্রথমদিন এ ধান কাটাকে ঘিরে শুরু হয়েছে এলাকায় এলাকায় নবান্ন উৎসব ও পিঠা পায়েস তৈরির হিড়িক। আজ বুধবার সকাল থেকে নতুন ধান কেটে হিন্দু সম্প্রদায়ের নারীরা পূজা ও প্রার্থনার আয়োজনে ঘরে নেয়। এরপর নতুন ধান ভানাই করে চাল ঢেকি ও পাটাপুতা দিয়ে গুড়োকরে। এরপর শুরু হয় নবান্ন তৈরি।
এ নবান্ন উৎসবকে ঘিরে কলাপাড়ার পাখিমারা গ্রামে শতশত নারী পুরুষের অংশগ্রহণে বের হয় নবান্ন শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে সার্বজনীন শ্রী শ্রী মতুয়া হরি মন্দিরে নতুন ধান সামনে রেখে শুরু হয় ধর্মীয় প্রার্থনা। এসময় মন্দিরে নারীরা দলবদ্ধ হয়ে নতুন ধান ভানাই করে শুরু করে নবান্ন তৈরি।
কলাপাড়ায় শত বছর ধরে অগ্রহায়ণ মাসের প্রথমদিন নতুন ধান কেটে ঘরে নিয়ে নতুন ধানের চাল দিয়ে নবান্ন উৎসব উদযাপন হয়ে আসছে। তবে আগে এ উৎসব পাড়ায় পাড়ায় উদযাপন হলেও এখন তা কমে আসছে।
নবান্ন উৎসবে অংশ নেয়া নারীরা বলেন, সকালে ধান কেটে ঘরে নিয়ে পূজাঅর্চনা শেষে শুরু করেন নবান্ন তৈরি। গ্রামীন কৃষি সংস্কৃতির এ উৎসবে অংশ নেয় সব সম্প্রদায়ের মানুষ। নতুন ধানের তৈরি নবান্ন মুড়ি, খই দিয়ে পরিবেশন করা হয়।
গ্রামের কৃষকরা বলেন, আমন ধান ঘরে তোলাকে কেন্দ্র করে তারা নবান্ন উৎসব উদযাপন করেন। ধর্মীয় মতে অগ্রহায়ণ মাসের প্রথমদিন ধান কেটে ঘরে সংসারে সুখ ধনঐশ্বর্য লাভ হয়।
এদিকে নবান্ন উৎসবকে ঘিরে কলাপাড়ার নীলগঞ্জে বের হয় বর্ণাঢ্য নবান্ন শোভাযাত্রা। এতে বাদ্যযন্ত্র সহকারে শিশু, কিশোর, নারী ও পুরুষ অংশ নেয়।
নবান্ন উৎসব উদযাপন কমিটির সদস্য ও পাখিমারা শ্রী মতুয়া হরি মন্দিরের সাধারণ সম্পাদক নয়নাভিরাম গাইন বলেন, গ্রাম বাংলার এ সংস্কৃতি এখন হারিয়ে যেতে বসেছে। তাই নতুন প্রজন্মের কাছে গ্রামীণ এ কৃষি সংস্কৃতি তুলে ধরতে এ শোভাযাত্রার আয়োজন করেন।
আর মন্দির কমিটির সভাপতি পুলিন চন্দ্র মিস্ত্রী বলেন, এবার উৎসব মুখর পরিবেশে তারা শ্রী শ্রী মতুয়া হরি মন্দিরে নবান্ন উৎসব উদযাপন করেছেন। এতে সব ধর্মের শতশত মানুষ অংশ নেয়।
কলাপাড়ায় অগ্রহায়ণ মাসের প্রথমদিন নবান্ন উৎসবের পাশাপাশি আগামী তিন দিন ধরে চলে পিঠা পায়েশ তৈরি ও অতিথি আপ্যায়ন।
(এমকেআর/এসপি/নভেম্বর ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- কলাপাড়ায় নবান্ন উৎসব, নতুন ধানে ঘরে ঘরে উৎসবের আমেজ
- সীমান্তে ১৬ লাখ টাকার মদ উদ্ধার করল বিজিবি
- কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় আইন পাসের দাবি, প্রয়োজনে ঢাকা অবরোধের হুঁশিয়ারি
- গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কারাগারে
- সালথায় বিএনপি নেতা আজাদের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন
- শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার
- পোশাক শিল্পের সংকট ও মানবিক উত্তরণ
- জাতীয় গ্রিডে সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিচ্ছিন্ন হলো রূপপুর
- দুইবার তালাকের পরও ১৬ বছরের সংসার, শেষে স্ত্রীকে বাড়িছাড়া!
- শিবগঞ্জে নবান্ন উপলক্ষে ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা
- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরমাণু প্রযুক্তির গুরুত্ব অপরিসীম: রসাটম প্রধান
- কানাইপুরে উৎসব মূখর প্রতিবেশে পালিত হচ্ছে কাত্যায়নী পূজা
- বিয়ের তিন দিনের মাথায় স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর, হাসপাতালে নববধূ
- ধামরাইয়ে সাধক পুরুষ অমৃত লাল ভক্তের ১৭৮ তম বার্ষিক উৎসব
- টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগ
- হারের পর ভারতকে গার্ড অব অনার দিয়ে নজর কাড়ল পাকিস্তান
- ১০ মাস পর নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ
- শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি
- ‘যাচ্ছি, ফিরে আসব অন্যরকম এক জগৎ নিয়ে’
- ‘ভারতে বসে নাশকতার নির্দেশ, দেশে বোমাবাজি’
- রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর সবাই নিহত
- কমেছে সোনা-রুপার দাম
- ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ
- ‘আওয়ামী লীগ ফিরলে কচুকাটা করা হবে’
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- ‘শিক্ষা প্রতিষ্ঠানে অটিজম শিশুদের ভর্তি নিশ্চিত করে তাদের স্পেশাল যত্ন নিতে হবে’
- কুষ্টিয়ায় কারাগারে এক হাজতির মৃত্যু
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ বিজিপি সদস্য
- পোশাক শিল্পের সংকট ও মানবিক উত্তরণ
- বিএনপি ছেড়ে এনসিপিতে আব্দুল মজিদ
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- মহেশখালীতে যুবলীগ নেতা আব্বাসের বিরুদ্ধে ধর্ষণ মামলা
- শাবি হল থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী বহিষ্কার
- নীলফামারীতে প্রেসক্লাবের নির্বাচনে আমূল পরিবর্তনের অঙ্গীকার সিয়াম-আলম পরিষদের
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
১৮ নভেম্বর ২০২৬
- কলাপাড়ায় নবান্ন উৎসব, নতুন ধানে ঘরে ঘরে উৎসবের আমেজ
- সীমান্তে ১৬ লাখ টাকার মদ উদ্ধার করল বিজিবি
- গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কারাগারে
- সালথায় বিএনপি নেতা আজাদের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন
- জাতীয় গ্রিডে সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিচ্ছিন্ন হলো রূপপুর
- দুইবার তালাকের পরও ১৬ বছরের সংসার, শেষে স্ত্রীকে বাড়িছাড়া!
- শিবগঞ্জে নবান্ন উপলক্ষে ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা
- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরমাণু প্রযুক্তির গুরুত্ব অপরিসীম: রসাটম প্রধান
- কানাইপুরে উৎসব মূখর প্রতিবেশে পালিত হচ্ছে কাত্যায়নী পূজা
- বিয়ের তিন দিনের মাথায় স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর, হাসপাতালে নববধূ
- ধামরাইয়ে সাধক পুরুষ অমৃত লাল ভক্তের ১৭৮ তম বার্ষিক উৎসব
- টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগ
- ১০ মাস পর নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- রূপপুরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন, কেক কেটে আনন্দ-উল্লাস
-1.gif)








