E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি

২০২৬ নভেম্বর ১৯ ০১:০৪:০৮
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ বর্ডা বাংলাদেশ (বিজিবি)। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী। রাতে নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানে বসানো হচ্ছে সার্চলাইট, পাশাপাশি বাড়ানো হচ্ছে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার।

বুধবার (১৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ।

তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে অত্যন্ত নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে। রাতের বেলায় সীমান্তে নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে থার্মাল ক্যামেরাযুক্ত ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কার্যক্রম চলমান রয়েছে। এসব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন এলাকাতেও সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আরও সহজ হবে।

এতে আরও জানানো হয়; সীমান্তের ভৌগোলিক অবস্থান ও যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা বাংলাদেশের মোট ৪,৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে ভারতের সঙ্গে ৪,১৫৬ কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে বিজিবি যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার বিস্তৃত। এই বিশাল সীমান্ত এলাকায় বিজিবি যশোর রিজিয়নের অধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়ন চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধসহ সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

যশোর রিজিয়নের অভিযানের উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরেন– বিজিবি যশোর রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়নগুলোর ধারাবাহিক ও সফল অভিযানের ফলে ২০২৬ সালের সেপ্টেম্বর মাস থেকে ১৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ১৫৫ জন আসামিসহ সর্বমোট ৮৭ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৬৭৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করা সম্ভব হয়েছে।

আটককৃত মালামালের মধ্যে উল্লেখযোগ্য হলো: স্বর্ণ ৯.৩৪৯ কেজি, কষ্টি পাথর ৯৪.২৫০ কেজি, আগ্নেয়াস্ত্র ৫টি, গুলি ৬ রাউন্ড, বিদেশি মদ ৩,১৯২ বোতল, হেরোইন ২.৪২৮ কেজি, গাঁজা ২০৭.৬১ কেজি, ইয়াবা ট্যাবলেট ৭৭,৪৭৮ পিস, ফেনসিডিল ১,৫৭৮ বোতল, ক্রিস্টাল মেথ (আইস) ৭.০৯৭ কেজি, নেশাজাতীয় সিরাপ, ২২,৭৮৬ বোতল ও ভারতীয় বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট ৩৩,৬৫৮৭ পিস।

তিনি আরও বলেন, বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে দেশে প্রবেশ কিংবা দেশ থেকে বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক ও দৃঢ় অবস্থানে রয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি সর্বদা পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে আমাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

(আরকে/এএস/নভেম্বর ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

১৯ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test