সোনাতলার কানুপুরে নবান্ন মেলা, মাছ বিক্রি প্রায় ২০০ মণ
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা পৌরসভার কানুপুরে ১৮ই নভেম্বর বুধবার হতে শুরু হওয়া দুদিন ব্যাপী নবান্ন উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় সকাল থেকে মানুষের উপস্থিতি থাকলেও বিকেল ও সন্ধ্যায় দর্শনার্থীদের ভিড় তুলনামূলক কম দেখা গেছে। ফলে মেলার বিভিন্ন দোকানে ক্রেতার অপেক্ষায় অলস সময় কাটাতে দেখা যায় দোকানিদের।
সরেজমিনে মেলা ঘুরে দেখা যায়, বিভিন্ন পণ্যের দোকান সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে লোকসমাগম কম থাকায় অনেক দোকানিই বেচাকেনা নিয়ে হতাশ।
দোকানিরা জানান, সকালবেলায় কিছুটা মানুষের উপস্থিতি থাকলেও সন্ধ্যার দিকে মেলায় তেমন ভিড় জমেনি। তবে মেলার মাছের বাজারে ছিল তুলনামূলক ব্যস্ততা। মাছ কিনতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।
মাছ ব্যবসায়ীরা জানান, এবার মেলায় মাছের চাহিদা ছিল বেশ ভালো। মেলা কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর জাফর ইকবাল চপল জানান, এবারের মেলায় প্রায় ২০০ মণ মাছ বিক্রি হয়েছে।
মাছ বিক্রেতা ফিট বাবু জানান, তিনি এক লাখ বিশ হাজার টাকার মাছ বিক্রি করেছেন। তিনি আরও বলেন, ১৫-১৭ কেজি ওজনের মাছ ১২ থেকে ১৩ শ টাকা কেজি দরে এবং এক কেজি ওজনের মাছ ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
স্থানীয়রা জানান, নবান্ন উৎসবকে কেন্দ্র করেই কানুপুরের এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এবার মেলার পঞ্চম আসর বসেছে। মেলাকে ঘিরে এলাকার প্রতিটি বাড়িতে নিকটাত্মীয় ও স্বজনদের আগমন ঘটেছে। আত্মীয়-স্বজনদের মিলন, কেনাকাটা ও উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।
মেলায় ছোটদের বিনোদনের জন্য নানা ধরনের আনন্দদায়ক ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বসেছে হরেক রকম মিষ্টির দোকান, কসমেটিকসসহ বিভিন্ন পণ্যের দোকান ও বাহারি পসরা। লোকসমাগম কিছুটা কম হলেও ঐতিহ্য, আত্মীয়তার বন্ধন ও নবান্নের আনন্দে কানুপুরের এই মেলা স্থানীয়দের কাছে উৎসবের আবহ তৈরি করেছে। মাছের বাজার আর আত্মীয়-স্বজনের মিলন, এই দুইয়ের মিলে কানুপুরের নবান্ন মেলা গ্রামীণ ঐতিহ্যের এক আনন্দময় প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
(বিএস/এসপি/নভেম্বর ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- সোনাতলার কানুপুরে নবান্ন মেলা, মাছ বিক্রি প্রায় ২০০ মণ
- মুক্তিপণ দিতে না পারায় এক সপ্তাহেও বাড়ি ফিরতে পারেননি অপহৃত ৪ জেলে
- দীর্ঘস্থায়ী সংকটে আশ্রয়শিবিরে শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ কমছে
- কলারোয়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণ, ভ্যান চালকের যাবজ্জীবন
- পারমাণবিক বিদ্যুৎ পরিচালনায় আত্মবিশ্বাসী বাংলাদেশ, রূপপুরে দক্ষতার নতুন দৃষ্টান্ত
- মিয়ানমারে ‘রোহিঙ্গা গণহত্যা’র প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক আদালত
- পাওনা টাকা চাওয়ায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন
- বাঙ্গালহালিয়ায় পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার
- ‘পূরবী বসু ‘একুশে’ পেলে কিছুটা সান্তনা থাকতো’
- আগামী গ্রীষ্মেই পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ দেবে রূপপুরের প্রথম ইউনিট
- কাশিয়ানীতে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন
- টানা সপ্তমবার কমল স্বর্ণের দাম
- কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল
- রমজানের খেজুর নিয়ে আলজেরিয়ার সঙ্গে সরকারের আলোচনা
- যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফরিস
- সালথায় আ''লীগের ডাকা হরতালের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
- ‘ডিয়ার ৯০’জ’ নিয়ে ফিরবেন কোয়েল মল্লিক
- জুলাই আন্দোলন দমনে অর্থায়নের অভিযোগে নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
- ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা
- থাইল্যান্ডকে হারিয়েও সুপার সিক্সে উঠতে পারল না বাংলাদেশ
- ‘রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফিরতে চায় ফ্যাসিস্টরা’
- ‘ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে অপশক্তি মোকাবিলা করবে ১১ দল’
- সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ’
- ‘রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’
- নীলফামারীতে প্রেসক্লাবের নির্বাচনে আমূল পরিবর্তনের অঙ্গীকার সিয়াম-আলম পরিষদের
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- বিএনপি ছেড়ে এনসিপিতে আব্দুল মজিদ
- শাবি হল থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী বহিষ্কার
- পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ বিজিপি সদস্য
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
- কাশিয়ানীতে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ৩ তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যা
- ৮ ডিসেম্বর পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস
- জীবননগরে মাংস সংরক্ষণ করে বিক্রির দায়ে জরিমানা
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ‘পূরবী বসু ‘একুশে’ পেলে কিছুটা সান্তনা থাকতো’
১৯ নভেম্বর ২০২৬
- সোনাতলার কানুপুরে নবান্ন মেলা, মাছ বিক্রি প্রায় ২০০ মণ
- মুক্তিপণ দিতে না পারায় এক সপ্তাহেও বাড়ি ফিরতে পারেননি অপহৃত ৪ জেলে
- পারমাণবিক বিদ্যুৎ পরিচালনায় আত্মবিশ্বাসী বাংলাদেশ, রূপপুরে দক্ষতার নতুন দৃষ্টান্ত
- পাওনা টাকা চাওয়ায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন
- বাঙ্গালহালিয়ায় পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার
- আগামী গ্রীষ্মেই পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ দেবে রূপপুরের প্রথম ইউনিট
- কাশিয়ানীতে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন
- কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল
- সালথায় আ''লীগের ডাকা হরতালের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
- ‘রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’
- ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
-1.gif)








