E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাটমোহরে ৪০ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও লীলা কীর্তন

২০২৬ নভেম্বর ১৯ ১৮:৫০:৩০
চাটমোহরে ৪০ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও লীলা কীর্তন

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌর সদরের কেন্দ্রীয় শ্রী শ্রী হরিসভা মন্দিরে ১৪৩ তম বার্ষিকী উপলক্ষে সনাতন ধর্মসভা ৪০ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন শুরু হয়েছে।

গতকাল বুধবার বিকেলে হরিসভা মন্দিরে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, সনাতন ধর্মসভা, মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস। সনাতন ধর্মসভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান, সুনীতি কুমার মন্ডল (সুনীল), ওসি (তদন্ত) লালবুর রহমান, অ্যাডভোকেট আজিজা তামান্না স্বর্ণা, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক চক্রবর্তী, হরিসভা মন্দির পরিচালনা কমিটি সভাপতি জয়দেব কুন্ডু গনো, সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য প্রমূখ।

হরিসভা মন্দির এবং আশপাশের সকল সড়কে তোরণ নির্মাণ, আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। উৎসব আয়োজনে মেলা ও আনন্দ বাজারে মহা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।

সপ্তাহীবাপী অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, সনাতন ধর্মসভা, মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস। শ্রীশ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন। ২৪ নভেম্বর মঙ্গলবার কুঞ্জভঙ্গ, নগর কীর্তন, মহাপ্রসাদ বিতরণ ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান, মহানামযজ্ঞ ও রাধা গোবিন্দের লীলা কীর্তন। আগামী ২৪ নভেম্বর শেষ হবে ৪০ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও রাধা গোবিন্দের লীলা কীর্তন।

অধিবাস কীর্তন পরিচালনা করবে পূর্ণিমা সম্প্রদায় (গোলাপীনগর, নাটোর)।, নামযজ্ঞ সুধা পরিবেশন করবে ব্রজের কানাই সম্প্রদায় (পিরোজপুর), সোনার গৌর সম্প্রদায় (সাতক্ষীরা), শ্রী নন্দন সম্প্র্রদায় (গোপালগঞ্জ), আদি পাগল সম্প্রদায় (বরিশাল), মহামায়া সম্প্রদায় (বরিশাল) ও নব অঞ্জলী সম্প্রদায় (গোপালগঞ্জ)।

শ্রীশ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন পরিবেশন করবেন যথাক্রমে শ্রী উত্তম কুমার সাহা (বগুড়া), মিতা ম-ল (নদীয়া, ভারত), শুকদেব অধিকারী (পাগলা, রাজবাড়ী), সৈকত ঘোষ (মেদিনীপুর, সিরাজগঞ্জ) ও মেঘমালা বৃষ্টি (বগুড়া)।

চাটমোহর কেন্দ্রীয় শ্রীশ্রী হরিসভা মন্দির পরিচালনা কমিটি সভাপতি জয়দেব কুন্ডু গনো ও সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য উক্ত উৎসবে সকল ভক্তের উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

(এসএইচ/এসপি/নভেম্বর ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

১৯ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test