E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুন্দরবনের দুবলায় ৩ দিনব্যাপী রাস পুণ্যস্নান শুরু কাল

২০২৬ নভেম্বর ২১ ১৭:১৪:৪০
সুন্দরবনের দুবলায় ৩ দিনব্যাপী রাস পুণ্যস্নান শুরু কাল

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের সাগর পাড়ে শরণখোলার রেঞ্জের দুবলার চরে আজ রবিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নান। সনাতন ধর্মাবলম্বীরা ২৪ নভেম্বর ভোরের সাগরের প্রথম জেয়ারে পুণ্যস্নানের মধ্য তিন দিনের রাসপূজা ও পুণ্যস্নান শেষ হবে। তবে, রাস পুণ্যস্নানে এবারও হচ্ছে না ঐতিহ্যবাহী রাসমেলা। শত বছর আগে ১৯২৩ সালে সাধু হরিভজন রাসপূর্ণিমার ভোরে জোয়ারে সাগরের লোনাজলে পুণ্যস্নানের মধ্য দিয়ে পাপমোচন ও মঙ্গল কামনায় সুন্দরবনের দুবলার এই রাস পূর্ণিমায় পূজা ও পুণ্যস্নান শুরু করেন।

সুন্দরবন বিভাগ জানায়, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরে রবিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে অংশ নিতে পারবেন শুধু মাত্র সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার ভোরের সাগরের প্রথম জেয়ারে পূণার্থীদের পুণ্যস্নানের মধ্য রাসপূজা ও পুণ্যস্নান শেষ হবে। রাসপূজা ও পুণ্যস্নানে দুবলায় শতবছর ধরে হয়ে আসছিল ঐতিহ্যবাহী রাসমেলায় অংশ নিতো দেশ-বিদেশের বিভিন্ন ধর্মের লাখো মানুষ। তব, সুন্দরবনের প্রাণপ্রকৃতি সুরক্ষায ২০২১ সালে বন্ধ করে দেয়া হয় ঐতিহ্যবাহী এই রাসমেলা। এবারও রাস পুণ্যস্নানে কোন মেলা হচ্ছেনা। এবারে রাসপূর্ণিমার পুণ্যস্নানে অংশ নিতে পূণার্থীদের যাতায়াতের নিরাপদ করতে সুন্দরবন বিভাগের ৫টি নৌপথ নির্ধারন করে দিয়েছে। এসব নৌপথে পূণার্থীদের নিরাপত্তা ও সুন্দরবনের প্রাণপ্রকৃতি সুরক্ষায় থাকবে বিভিন্ন বাহিনীর সার্বক্ষণিক টহল।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও রেজাউল করিম চৌধুরী জানান, রাস পুণ্যস্নানের জন্য আবেদন করা সকল পূণার্থীদের সুন্দরবনের দুবলার চরে যেতে অনুমতি দেয়া হয়েছে। তাদের নির্ধারিত ৫টি নৌপথ ব্যবহার করতে হবে। মেনে চলতে হবে বন বিভাগের নির্দেশনা। পূণার্থীদের নৌযানগুলো শুধু দিনের বেলায় এক সাথে নিরাপত্তা বাহিনীর দুবরায় আসা যাওয়া করবে। চেকপোস্ট ছাড়া বনের অন্য জায়গায় লঞ্চ, ট্রলার ও নৌকা থামানো যাবে না। প্রতিটি নৌযানে প্রয়োজনীয় সংখ্যক লাইফ জ্যাকেট বা বয়া রাখতে হবে। এসব জলযানের স্টিকারের মাধ্যমে বি, এল, সি/সিরিয়াল নম্বর ও পূণার্থীদের তীর্থযাত্রীর সংখ্যা উল্লেখ করা হয়েছে। সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক পূণার্থীকে একটি টোকেন দেয়া হয়েছে। তাদের এনআইডি কার্ড সব সময় সাথে রাখতে হবে। কোন বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, কুড়াল, করাতসহ কোনো অবৈধ সরঞ্জাম পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

(এস/এসপি/নভেম্বর ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test