গোপালগঞ্জে সবজির কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে টানা ২ দিনের বৃষ্টির পর সবজির বাজার বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি সবজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেযেছে। ৩ দিনের ব্যবধনে সবজির দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে পড়েছেন।
সবজি ব্যবসায়ীরা জানিয়েছে, ২ দিনের টানা বৃষ্টিতে গোপালগঞ্জ বাজারে আজ শনিবার পর্যাপ্ত সবজি আসতে পারেনি। বাজারে সবজি সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় গোপালগঞ্জ শহরের বড় বাজারের সবজি মার্কেটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উচ্ছে ৬০ টাকার স্থলে ১০০ টাকা, ফুল কপি ৬০ টাকার স্থলে ৮০ টাকা, বাঁধা কপি ৫০ টাকার স্থলে ৭০ টাকা ঢ্যাড়স ৬০ টাকার স্থলে ৮০ টাকা, পেপে ২৫ টাকার স্থলে ৪০ টাকা, বেগুন ৮০ টাকার স্থলে ১২০ টাকা, শশা ৩০ টাকার স্থলে ৫০ টাকা, কাঁচা মরিচ ৭০ টাকার স্থলে ১০০ টাকা, কুমড়া ৪০ টাকার স্থলে ৬০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকার স্থলে ৬০ টাকা, মুখি কচু ৫০ টাকার স্থলে ৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
এছাড়া কাচা কলা প্রতিহালি ৩০ টাকার স্থলে ৫০ টাকা, লেবু প্রতিহালি ৩০ টাকার স্থলে ৪০ থেকে ৫০ টাকা ও চোটখাট ১টি লাউ ৩০ টাকার স্থলে ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হয়েছে।
সবজি ক্রেতা শহরের গেটপাড়ার বাসিন্দা জাহিদুল ইসলাম বলেছেন, সবজির ভরা মৌসুমে এমন দাম বৃদ্ধির কথা নয়। বরং যেদিন যাবে সবজির দাম কমতে থকবে। কিন্তু গোপালগঞ্জের চিত্র উল্টো। এখানে লকডাউনে গাড়ি চলাচল সীমিত ছিল। সেইসাথে ২ দিনের টানা বৃষ্টি যোগ হয়েছে। এ কারণে বাজারে সবজির সরবরাহ কমেছে। তাই সবজির দাম প্রকার ভেদে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে । এটি অস্বাভাবিক।
সবজি ক্রেতা শহরের বেদগ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, গ্যাসের দাম, চলের দাম ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। তাতেই বাজারে আসলে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। সবজির দাম নাগালের মধ্যে ছিল। কিন্তু হঠাৎ করে সবজির দাম বৃদ্ধি পাওয়ায় বাজেটের সাথে তাল মিলিয়ে সবজি কিনতে পারছি না। তাই বাজার নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছি।
সবজি বিক্রেতা আল-আমিন ইসলাম বলেন, গত বৃহস্পতিবার গোপালগঞ্জের বাজার বন্ধ ছিল। শুক্রবার বৃষ্টিতে জনজীবন প্রায় অচল ছিল। শনিবার বৃষ্টি কমেছে। কিন্তু সকালে আড়তে সবজির আমদানি কম ছিল। তাই বেশি দাম দিয়ে আড়ৎ থেকে সবজি কিনতে হয়েছে। এ করণে বাড়তি দামে সবজি বিক্রি করতে হচ্ছে। সবজির আদানী কম থাকায় অনেক ব্যবসায়ী চাহিদামতো সবজি কিনতে পারেন নি। বেলা বাড়ার সাথে সাথে বাজারে ক্রেতা বেড়েছে। কিন্তু আমরাও পর্যাপ্ত সবজি তাদের কাছে বিক্রি করতে পারছি না।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক আড়তদার বলেন, মোকামে সবজির আমদানী ছিল না। মোকাম থেকে ট্রাকে অল্প সবজি আনা হয়েছে। তাই পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে। এ কারণে সবজির দাম বাড়াতে হয়েছে। ২/১ দিনের মধ্যে এটি ঠিক হয়ে যাবে।
গোপালগঞ্জ জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আরিফ হোসেন বলেন, আমরা বিষয়টি তদারকি করছি।সেইসাথে সবজির বাজার নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি।
(টিবি/এসপি/নভেম্বর ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে সবজির কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা
- সড়ক হোক নিরাপদ, মৃত্যুর নয়
- সুন্দরবনের দুবলায় ৩ দিনব্যাপী রাস পুণ্যস্নান শুরু কাল
- দুবলার শুঁটকি পল্লীতে বৃষ্টিতে ভিজে নষ্ট জেলেদের কয়েক কোটি টাকার মাছ
- নড়াইলে সাবেক এমপি-মেয়রসহ ৬০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
- দাম বাড়ছে, আয় বাড়ছে না
- দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে সুবর্ণচরে এফএএফ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ‘করপোরেট খাতে বিনিয়োগ ৪০ শতাংশের মধ্যে নামিয়ে আনতে হবে’
- নির্জন স্বাক্ষর
- ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু
- অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হচবে আগামী ২৯ নভেম্বর
- ‘শেষ পর্যন্ত কী হবে জানি না, সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি’
- শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- সিরাজকে বাদ দেওয়া নিয়ে ভারতে বিতর্ক, ধর্মীয় বৈষম্যের অভিযোগ
- শীতে ত্বক ফাটবে না, বদলে ফেলুন এই অভ্যাসগুলো
- রূপপুরের অন-সাইট জরুরি প্রস্তুতিতে ঘাটতি পায়নি আইএইএ, জাতীয় সমন্বয় জোরদারে সুপারিশ
- সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়’
- ‘২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়’
- নিরাপদ রাজধানী গড়তে জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা
- ২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই
- ‘গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন’
- আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে অন্যায্য বললো মিয়ানমার
- মুক্তিবাহিনী কুমিল্লায় রাজাকারের ঘাঁটিতে আক্রমণ করে
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ৩ তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যা
- পলাশবাড়ীতে বসুন্ধরা শুভ সংঘের আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- হাজীগঞ্জ রণক্ষেত্র : নিহত ৬, আহত ৬০
- ধামরাইয়ে নতুন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যোগদান
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- সাভারে জেলহত্যা দিবস পালিত
- নেমন্তন্ন
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- অফিস সহকারী রেজোয়ান-নাজমার কাছে নিয়ম-শৃঙ্খলার আরেক নাম ‘টাকা’
- বিজুলী আলোক
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
২১ নভেম্বর ২০২৬
- গোপালগঞ্জে সবজির কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা
- সুন্দরবনের দুবলায় ৩ দিনব্যাপী রাস পুণ্যস্নান শুরু কাল
- দুবলার শুঁটকি পল্লীতে বৃষ্টিতে ভিজে নষ্ট জেলেদের কয়েক কোটি টাকার মাছ
- নড়াইলে সাবেক এমপি-মেয়রসহ ৬০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
- দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে সুবর্ণচরে এফএএফ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- রূপপুরের অন-সাইট জরুরি প্রস্তুতিতে ঘাটতি পায়নি আইএইএ, জাতীয় সমন্বয় জোরদারে সুপারিশ
-1.gif)








