মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র উদ্ধার, সাহসিকতার স্বীকৃতি পাচ্ছেন ওসি বাবলুর রহমান
সালথা প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় সৃষ্ট অস্থিতিশীল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থানা থেকে অস্ত্র উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়ার ক্ষেত্রে সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ও তাঁর নেতৃত্বাধীন পুলিশ টিম। তাঁদের এ সাহসী ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুর্বৃত্তদের অগ্নিসংযোগে মুকসুদপুর থানা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় থানার অস্ত্রাগারে সংরক্ষিত সরকারি অস্ত্র ও গোলাবারুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য দ্রুত সমন্বিত উদ্যোগ গ্রহণ করেন। তাঁরা মুকসুদপুর থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে নিরাপদে ফরিদপুর পুলিশ লাইন্সে নিয়ে যান।
প্রতিকূল পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, সাহসিকতা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে তাঁরা অস্ত্রগুলো নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন। তাঁদের এ ভূমিকা বাংলাদেশ পুলিশের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জননিরাপত্তা রক্ষার অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
এ ঘটনায় সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান ও তাঁর নেতৃত্বাধীন অফিসার-ফোর্সের প্রশংসা করেছেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। তাঁদের দায়িত্বশীল ও সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি।
পাশাপাশি তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পুলিশ সুপার আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দেশ, জনগণ ও বাংলাদেশ পুলিশের মর্যাদা রক্ষায় তাঁরা একই নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্ব বজায় রাখবেন।
আজ শনিবার সাংবাদিকদের সাথে আলাপকালে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে গত ১৯ নভেম্বর দুর্বৃত্তদের অগ্নিসংযোগে গোপালগঞ্জের মুকসুদপুর থানা ক্ষতিগ্রস্ত হয়। উদ্ভূত সংকটময় পরিস্থিতিতে দ্রুত বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সালথা থানার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মুকসুদপুর থানা থেকে অস্ত্রাগারে সংরক্ষিত সরকারি অস্ত্র ও গোলাবারুদ নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইন্সে স্থানান্তর করি।
তিনি আরও বলেন, সংকটময় মুহূর্তে এ দায়িত্ব পালন করতে গিয়ে আমার নেতৃত্বাধীন টিম সাহসিকতা, বিচক্ষণতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এ কাজের স্বীকৃতিস্বরূপ ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয় আমাকে ও আমার নেতৃত্বাধীন সকল অফিসার-ফোর্সকে আন্তরিক অভিনন্দন, সাধুবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এ স্বীকৃতি আমাদের ভবিষ্যতে আরও নিষ্ঠা, সাহসিকতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।
এদিকে, ওসি মো. বাবলুর রহমান খান ও তাঁর সাহসী টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ২৭তম আউটসাইড ক্যাডেট ২০০৫ ব্যাচ। ব্যাচের পক্ষ থেকে জানানো হয়, দুঃসাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের এমন দৃষ্টান্ত তাঁদের পুরো ব্যাচের জন্য গর্বের।
(এএন/এসপি/নভেম্বর ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- প্রাইম ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন’ অনুষ্ঠিত
- আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ সমাবেশ
- স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন
- সোনাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
- মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র উদ্ধার, সাহসিকতার স্বীকৃতি পাচ্ছেন ওসি বাবলুর রহমান
- ধামরাইয়ে ৫ দিনব্যাপী ধর্মীয় উৎসব শুরু
- কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু
- ক্ষোভ আর জনরোষের পরিণতি
- চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠান নিয়ে ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট
- ‘কথিত নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে’
- বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে নিয়ে উধাও, ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে অপহরণ মামলা
- সুবর্ণচরে ৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা ও নবনিযুক্ত সহকারী শিক্ষকদের বরণ
- টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিষ্কার করছেন সর্বস্তরের মানুষ
- জামালপুরে মহান সশস্ত্র বাহিনী দিবস উদযাপন, প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা
- বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে কাশিয়ানীতে ছাত্রলীগের মাইকিং
- গোপালগঞ্জে সবজির কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা
- সড়ক হোক নিরাপদ, মৃত্যুর নয়
- সুন্দরবনের দুবলায় ৩ দিনব্যাপী রাস পুণ্যস্নান শুরু কাল
- দুবলার শুঁটকি পল্লীতে বৃষ্টিতে ভিজে নষ্ট জেলেদের কয়েক কোটি টাকার মাছ
- নড়াইলে সাবেক এমপি-মেয়রসহ ৬০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
- দাম বাড়ছে, আয় বাড়ছে না
- দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে সুবর্ণচরে এফএএফ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ‘করপোরেট খাতে বিনিয়োগ ৪০ শতাংশের মধ্যে নামিয়ে আনতে হবে’
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ৩ তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যা
- পলাশবাড়ীতে বসুন্ধরা শুভ সংঘের আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- অফিস সহকারী রেজোয়ান-নাজমার কাছে নিয়ম-শৃঙ্খলার আরেক নাম ‘টাকা’
- হাজীগঞ্জ রণক্ষেত্র : নিহত ৬, আহত ৬০
- ধামরাইয়ে নতুন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যোগদান
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- সাভারে জেলহত্যা দিবস পালিত
- নেমন্তন্ন
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- বিজুলী আলোক
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
২১ নভেম্বর ২০২৬
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ সমাবেশ
- স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন
- সোনাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
- মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র উদ্ধার, সাহসিকতার স্বীকৃতি পাচ্ছেন ওসি বাবলুর রহমান
- ধামরাইয়ে ৫ দিনব্যাপী ধর্মীয় উৎসব শুরু
- কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু
- ‘কথিত নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে’
- বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে নিয়ে উধাও, ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে অপহরণ মামলা
- সুবর্ণচরে ৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা ও নবনিযুক্ত সহকারী শিক্ষকদের বরণ
- টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিষ্কার করছেন সর্বস্তরের মানুষ
- জামালপুরে মহান সশস্ত্র বাহিনী দিবস উদযাপন, প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা
- বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে কাশিয়ানীতে ছাত্রলীগের মাইকিং
- গোপালগঞ্জে সবজির কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা
- সুন্দরবনের দুবলায় ৩ দিনব্যাপী রাস পুণ্যস্নান শুরু কাল
- দুবলার শুঁটকি পল্লীতে বৃষ্টিতে ভিজে নষ্ট জেলেদের কয়েক কোটি টাকার মাছ
- নড়াইলে সাবেক এমপি-মেয়রসহ ৬০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
- দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে সুবর্ণচরে এফএএফ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- রূপপুরের অন-সাইট জরুরি প্রস্তুতিতে ঘাটতি পায়নি আইএইএ, জাতীয় সমন্বয় জোরদারে সুপারিশ
-1.gif)








