E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

২০২৬ নভেম্বর ২২ ১৮:৫৭:৫৫
সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বিকাশ স্বর্ণকার, সোনতলা : বগুড়ার সোনাতলায় ২০২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে সরিষা,মসুর ও চিনাবাদামের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ রবিবার দুপুরে সোনাতলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। এতে উপজেলার ৩ হাজার ২০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা,উপজেলা কৃষক দলের সভাপতি এমদাদুল হক বাদশা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবু, উপজেলা মহিলা দলের নেত্রী খালেদা আক্তার নয়ন তারা প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন। সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন অর রশিদ।

এ সময় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার পেয়ে কৃষকরা উপকৃত হবেন বলে আশা করছেন আয়োজকরা।

(বিএস/এসপি/নভেম্বর ২২, ২০২৬)

পাঠকের মতামত:

২২ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test