E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক

২০২৬ নভেম্বর ২২ ১৯:০৭:৪২
বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাভোকেট আলী আকবর, জেলা সহ সভাপতি ও মোংলা উপজেলা পরিষদে সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার এবং জেলা কমিটির যুব ও ক্রিড়া সম্পাদক অমিত রায়।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাতে বাগেরহাট শহরের দাসপাড়া এলাকার বাসা থেকে এ্যাভোকেট আলী আকবর, আমলাপাড়া এলাকার বাসা থেকে অমিত রায় ও মোংলা উপজেলায় তার গ্রামের বাড়ী থেকে ইদ্রিস আলী ইজারাদারকে পুলিশ আটক করেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরেুদ্ধে দেশব্যাপী গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে তাতের আটক করা হয়েছে।

(এস/এসপি/নভেম্বর ২২, ২০২৬)

পাঠকের মতামত:

২২ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test