রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অগ্রযাত্রায় যুক্ত হলো আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) পরিচালনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় সফলভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সংশ্লিষ্টরা একে বিদ্যুৎকেন্দ্রটির পরীক্ষামূলক পরিচালনা কার্যক্রমে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ দফায় প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান দ্বিতীয় দফায় সফল গ্রিড সংযোগকে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, প্রথমবারের গ্রিড সংযোগের অভিজ্ঞতা, প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও কারিগরি সমন্বয়ের ধারাবাহিকতায় দ্বিতীয়বারের এই সফল সংযোগ বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন কার্যক্রমে আরও অগ্রগতি নির্দেশ করে। জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিতভাবে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে এটি একটি তাৎপর্যপূর্ণ অর্জন।
দ্বিতীয় দফার গ্রিড সংযোগে টারবাইন-জেনারেটর সিস্টেম, স্টিম বাইপাস ব্যবস্থা, জেনারেটরের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট সহায়ক ব্যবস্থাগুলোর সমন্বিত কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্রিডের সঙ্গে সংযুক্ত অবস্থায় ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি, উৎপাদন লোড, টারবাইনের কম্পন, তাপমাত্রা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিচালনগত পরামিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।
ড. জাহেদুল হাসান বলেন, “দ্বিতীয়বারের মতো সফলভাবে গ্রিডের সঙ্গে সংযুক্ত হতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। প্রথমবারের অভিজ্ঞতার পর আবারও সফলভাবে বিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহ করতে পারা আমাদের পরিচালন সক্ষমতা এবং সম্মিলিত প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন।”
তিনি আরও বলেন, “এনপিসিবিএল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অপারেটর হিসেবে এর নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনার দায়িত্ব পালন করছে। বিদ্যুৎকেন্দ্রের পরিচালন ব্যবস্থাপনা, দক্ষ অপারেশনাল জনবল, নিরাপত্তা সংস্কৃতি, যন্ত্রপাতির নির্ভরযোগ্যতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ লক্ষ্যে আমরা রাশিয়ান অপারেশনাল সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।”
বাংলাদেশি জনবলের ক্রমবর্ধমান অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, “রূপপুরে বাংলাদেশের প্রকৌশলী, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও অপারেটরদের ক্রমবর্ধমান অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। অত্যাধুনিক VVER-1200 প্রযুক্তির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় নিজস্ব জনবলের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি বাংলাদেশের দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড, অনুমোদিত পরিচালন পদ্ধতি এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করে বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করছি। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জননিরাপত্তা, পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা এনপিসিবিএলের অন্যতম প্রধান দায়িত্ব।”
এই অর্জনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রাশিয়ান সহযোগী প্রতিষ্ঠান এবং এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারী, প্রকৌশলী ও অপারেটরদের অবদানের কথা উল্লেখ করে তাঁদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তিনি।
ড. জাহেদুল হাসান বলেন, “রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে অপারেটর হিসেবে এনপিসিবিএল সর্বোচ্চ দায়িত্বশীলতা, দক্ষতা ও নিরাপত্তার সঙ্গে বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। দ্বিতীয়বারের সফল গ্রিড সংযোগ আমাদের সেই দায়িত্ব পালনের পথে আরও একটি গুরুত্বপূর্ণ অর্জন।”
প্রসঙ্গত, এর আগে গত ১৭ নভেম্বর দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি শেষে প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। প্রথম দফায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে প্রায় সাড়ে আট ঘণ্টা গ্রিডে সরবরাহ করা হয়েছিল। ওই সময়ে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২ কোটি টাকা। পরে রাত ১১টা ৫০ মিনিটে গ্রিড সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু হলে জাতীয় গ্রিডে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ যুক্ত হবে। পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির বহুমুখীকরণ এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
(এসকেকে/এএস/নভেম্বর ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন তাসনিয়া ফারিণ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু’
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- নেমন্তন্ন
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শেরপুরে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে, ২ হাসপাতালে জরিমানা
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
২৩ নভেম্বর ২০২৬
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
-1.gif)








