E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার

২০২৬ নভেম্বর ২৩ ১৮:০১:৫৮
সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন উপজেলা আওয়ামী লীগের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মো. ওয়াদুদ মাতুব্বারকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়। আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২২ নভেম্বর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. শহিদুল হাসান খান সোহাগ, মো. গিয়াস উদ্দিন গিয়াস, মো. খায়রুজ্জামান বাবু, মো. শওকত হোসেন মুকুল ও মো. বাদল হোসেনকে।

বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

(এএন/এসপি/নভেম্বর ২৩, ২০২৬)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test