কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাইয়ে পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবা প্রাপ্তি ও ব্যবহার নিশ্চিতকরণ বিষয়ক প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার কাপ্তাই উপজেলা পরিষদের ‘কিন্নরী’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের এই সমাপনী সভার আয়োজন করে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস।
হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করেছে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস ও এফআইভিডিবি। আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের সিনিয়র ম্যানেজার সুশোভন চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রায়হানুল ইসলাম। কাপ্তাই উপজেলা প্রকল্প সমন্বয়কারী দয়াল কান্তি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রোগ্রাম প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: নাজমুল হাসান, তথ্য সহকারী কর্মকর্তা মো দেলোয়ার হোসেন, হেলেন কেলার ইন্টারন্যাশনালের নিউট্রিশন স্পেশালিস্ট মংবাথুই মারমা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ রায়হানুল ইসলাম বলেন, “পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার প্রান্তিক মানুষের দোরগোড়ায় জীবনরক্ষাকারী সেবা পৌঁছে দিতে সরকারের পাশাপাশি উন্নয়ন সংস্থাগুলোর এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তবে যেসব উন্নয়নমূলক কাজের জন্য অর্থ বরাদ্দ আসে, মাঠপর্যায়ে ঠিক সে কাজগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না তা নিশ্চিত করতে হবে।”
এ সময় তিনি দুর্গম পাহাড়ি এলাকার তীব্র সুপেয় পানির সংকট নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রকল্পের অর্জিত সুফল দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।সভায় বক্তারা প্রকল্পের সামগ্রিক কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে কাপ্তাই উপজেলার পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য ও জীবনরক্ষাকারী জরুরি সেবা গ্রহণের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় হেডম্যান, ইউপি সদস্য (মেম্বার) গণমাধ্যমকর্মীসহ আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস, হেলেন কেলার ইন্টারন্যাশনাল এবং এফআইভিডিবি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(আরএম/এসপি/নভেম্বর ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন তাসনিয়া ফারিণ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু’
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- নেমন্তন্ন
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- লক্ষ্মীপুরে স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ শীর্ষক মতবিনিময় সভা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের মধ্যে বেতন বৈষম্য অমানবিক : রেলওয়ে পোষ্য সোসাইটি
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
২৩ নভেম্বর ২০২৬

-1.gif)