E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’

২০২৬ নভেম্বর ২৩ ১৮:৪২:০৬
‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’

শামীম হাসান মিলন, চাটমোহর : দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক। আমরা জানি যে আমরা দরিদ্র জনগোষ্ঠী। তৃণমূলের প্রান্তিক পর্যায়ের কৃষকরা অনেক দরিদ্র, তাদের কৃষি কাজ করতে গিয়ে যেন কোন বিড়ম্বনার স্বীকার না হয়, অর্থের অভাবে যেন কৃষিকাজ অসম্পূর্ণ না থাকে, এজন্য সরকার আপনাদের পাশে দাঁড়ায়। 

আজ সোমবার চাটমোহরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধনকালে সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।

তিনি বলেন, কৃষিকাজ করতে গিয়ে সার, বীজ যেন ঘাটতি না হয়, টাকার অভাবে যেন কোন অসুবিধা না হয় কিনতে, সেজন্য সরকার আপনাদের পাশে আসে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, এই কৃষির উপর মূল চালিকাশক্তি নির্ভর করে। এই কৃষকের উপর নির্ভর করছে আমাদের সকলের ভাল থাকা।

চাটমোহর ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা খেসারী মশুর ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে চাটমোহর উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে এ বীজ বিতরণ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসানের সভপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন , সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অলিউর রহমান, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা খেসারী মশুর ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্য ক্ষুদ্র ও প্রান্তিক ১০ হাজার ৫ শত ৫০ জন কৃষকের মাঝে বীজ ১৩ হাজার ৬৫০ কেজি, রাসায়নিক সার ২ লক্ষ ৮ হাজার ২৫০ কেজি বিতরণ করা হয়েছে।

(এসএইচ/এসপি/নভেম্বর ২৩, ২০২৬)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test