E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার

২০২৬ নভেম্বর ২৩ ১৮:৪৪:১১
সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা ত্রাণ গুদাম ও দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্রের সামনে থেকে টেনিস বল আকৃতির একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে বস্তুটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করেন।

ওসি শফিকুল ইসলাম বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে টেনিস বল আকৃতির একটি বোমা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখি। পরে সেটি উদ্ধার করা হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতামত ছাড়া এটি আসলে কী, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কে বা কারা জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বস্তুটি সেখানে ফেলে রেখেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

(আরকে/এসপি/নভেম্বর ২৩, ২০২৬)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test