E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার

২০২৬ নভেম্বর ২৩ ১৮:৪৬:৩৮
দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের দুবলারচরে রাস পূর্ণিমা উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা পুণ্যার্থীবাহী একটি বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড। 

আজ সোমবার বিকালে শরণখোলা রেঞ্জের লইট্টাখালি খাল এলাকা থেকে এসব জেলেদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করে জানান, সুন্দরবনের ঢাংমারি ফরেস্ট অফিস থেকে পাস নিয়ে রবিবার বিকালে একটি বোটসহ ২৯ জন পুণ্যার্থী দুবলার চরের উদ্দেশে যাত্রা করে। পরদিন রাত ৮টার দিকে রূপের গাং এলাকায় পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকে। এতে বিপাকে পড়েন বোটে থাকা পুণ্যার্থীরা। মঙ্গলবার ভোরে একজন পুণ্যার্থী কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্টগার্ড আউটপোস্ট দুবলার সদস্যরা অভিযান চালিয়ে শরণখোলা রেঞ্জের লইট্টাখালি খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করেন।

উদ্ধার হওয়া পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়েছে। তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই কোস্টগার্ড কর্মকর্তা।

(এস/এসপি/নভেম্বর ২৩, ২০২৬)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test