E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫

২০২৬ নভেম্বর ২৫ ০০:৫৮:২৯
কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫

স্টাফ রিপোর্টার : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহত সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর অপর দুজনও মারা যান।

নিহতদের মধ্যে দুজন নারী, দুজন পুরুষ ও একটি শিশু রয়েছে। তাদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।
অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঈদগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আজিমুল হক জানান, নিহতদের একজনের নাম সাহাব উদ্দিন। তিনি পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নলবনিয়া গ্রামের শামসুল আলমের ছেলে। অপরজনের নাম মুহাম্মদ সাইফুল ইসলাম। তিনি পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফকিরাখোলা গ্রামের মুহাম্মদ ছাবেরের ছেলে। বাকিদের পরিচয় জানা যায়নি।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মজুমদার জানান, দুর্ঘটনার পর ঈদগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়ে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

(ওএস/এএস/নভেম্বর ২৫, ২০২৬)











পাঠকের মতামত:

২৫ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test