E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফেসবুকে অপপ্রচার রোধে গোপালগঞ্জে মতবিনিময় সভা

২০২৬ নভেম্বর ২৫ ১৮:৪৮:৩৩
ফেসবুকে অপপ্রচার রোধে গোপালগঞ্জে মতবিনিময় সভা

গোপালগঞ্জ প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

গোপালগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় অজ বুধবার জেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম তারেক সুলতান।

মতবিনিময় সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান গণ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য শেয়ার না করার আহ্বান জানান। এছাড়া অপপ্রচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সন্ত্রাস, উগ্রবাদ ও সহিংসতার বিরুদ্ধে সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

(টিবি/এসপি/নভেম্বর ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test