E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

২০২৬ নভেম্বর ২৬ ১৭:৩৭:০৩
সালথায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

সালথা প্রতিনিধি : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এ উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফিফা সুলতানা, নবকম কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.বুলবুল আহমেদ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওহিদুজ্জামান, বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল ফজল মুরাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা।

অনুষ্ঠানে খামারিরা তাঁদের খামার পরিচালনার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এ সময় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং খামারিদের স্বাবলম্বী করতে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

(এএন/এসপি/নভেম্বর ২৬, ২০২৬)

পাঠকের মতামত:

২৬ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test