E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগের ঘোষণা

২০২৬ নভেম্বর ২৬ ১৭:৫৪:৩৮
সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগের ঘোষণা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সদস্য পদ থেকে মো. জামাল ফকির পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজারে তিনি সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন।

মো. জামাল ফকির কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে তিনি জানান, তার সম্পূর্ণ অজান্তে এবং অনুপস্থিতিতে তাকে কাশিয়ানী উপজেলা বিএনপি দলের সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছিল। বিষয়টি সম্পর্কে তিনি পূর্বে কোনোভাবেই অবগত ছিলেন না।

তিনি আরও বলেন, "কমিটিতে আমার নাম থাকার বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গেই আমি তাৎক্ষণিকভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করি। সাংবাদিক ভাইদের উপস্থিতিতে আমি সজ্ঞানে ও সশরীরে উপস্থিত হয়ে কাশিয়ানী উপজেলা বিএনপির সদস্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নিলাম।"

এ সময় তিনি ভবিষ্যতে এ রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা থাকবে না বলেও স্পষ্টভাবে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জানতে কাশিয়ানী উপজেলার বিএনপির সভাপতি মোস্তফা মোল্রার ফোনে ফোন দিলেও তিনি ফোন ধরেননি। এ কারণে তার বক্তব্য পাওয়া যায় নি।

(টিবি/এসপি/নভেম্বর ২৬, ২০২৬)

পাঠকের মতামত:

২৬ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test