লুটের মালামাল উদ্ধার, একাধিক ডাকাতির রহস্য উন্মোচন
গিয়াস হত্যা থেকে আন্তঃজেলা ডাকাতি, ২৫ মামলার তৌহিদ ডাকাত গ্রেপ্তার
জে.জাহেদ, চট্টগ্রাম : কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের কথিত সর্দার তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাতকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি চাঞ্চল্যকর গিয়াস উদ্দিন অপহরণ ও হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, অপহরণ, ছিনতাই, চুরি ও অস্ত্রসহ ২৫টিরও বেশি মামলা রয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রসুলাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি ইয়ামাহা মোটরসাইকেল, বিদেশি ইমিটেশনের তিনটি চেইনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ নভেম্বর) চকরিয়া থানা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের নির্দেশনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে চকরিয়া থানা, রামু থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে গঠিত যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
বাড়িতে ডাকাতি, লুট ১৭ ভরি স্বর্ণ
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১২ নভেম্বর রাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঈদমনি উত্তরপাড়ায় একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাত দল জানালার গ্রিল কেটে এবং দরজার তালা ও হুক ভেঙে ঘরে প্রবেশ করে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে স্টিলের আলমারি ভেঙে ১৭ ভরি স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন, বিদেশি ইমিটেশনের তিনটি চেইনসহ বিভিন্ন মালামাল লুট করে। এ সময় ১৪৯ সিসির একটি ইয়ামাহা এফজেডএস-এফআই ভি৩ ডিলাক্স মোটরসাইকেলও নিয়ে যায় ডাকাত দল।
এ ঘটনায় ভুক্তভোগী পারভেজ মোশাররফ বাদী হয়ে তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাতসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে চকরিয়া থানায় মামলা করেন। মামলাটি ২৫ নভেম্বর ২০২৬ তারিখে ৩১ নম্বর হিসেবে নথিভুক্ত করা হয়। এতে দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।
আরেক বাড়িতে ডাকাতি, লুট ৩১ লাখ টাকার স্বর্ণ
একই রাতে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উচিতার বিল এলাকায় আরেকটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, বাড়ির বেলকনির গ্রিল কেটে প্রবেশ করে ডাকাত দল। অবৈধ বন্দুক, ধারালো দা, লোহার হাতুড়ি ও বৈদ্যুতিক শক মেশিনের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে মারধর করা হয়। পরে তিনটি মোবাইল ফোন, নগদ ৩ লাখ ৫ হাজার টাকা এবং আনুমানিক ১৩ ভরি স্বর্ণালংকার লুট করা হয়। লুণ্ঠিত স্বর্ণালংকারের মূল্য প্রায় ৩১ লাখ ২০ হাজার টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আলী আকবর (৫৯) বাদী হয়ে মামলা করেন। চকরিয়া থানায় ১৩ নভেম্বর ২০২৬ তারিখে ১৩ নম্বর মামলাটি দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় রুজু করা হয়।
গিয়াস উদ্দিন অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গিয়াস উদ্দিন (৪৫) ও তাঁর পরিবারের সঙ্গে তৌহিদ ডাকাতসহ কয়েকজনের বিরোধ ছিল। এর আগে গিয়াস উদ্দিনকে অপহরণ ও হত্যার চেষ্টার অভিযোগে তাঁর স্ত্রী জন্নাতুল নাঈম আফসানা একটি মামলা করেন। প্রাণনাশের হুমকির বিষয়ে ২০২৩ সালের ৭ এপ্রিল চকরিয়া থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর রাত ২টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মাতামুহুরী সেতুর ওপর গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। একটি গাড়ি দিয়ে তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেওয়ার পর তাঁকে মারধর করে জোরপূর্বক গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর মরদেহ মাতামুহুরী সেতু এলাকায় ফেলে রাখা হয় বলে অভিযোগ।
এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে তৌহিদ ডাকাতসহ অন্যদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশের দাবি, ওই মামলায় তৌহিদুল ইসলাম এজাহারনামীয় ১ নম্বর আসামি।
সিসিটিভি ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গ্রেপ্তার
পুলিশ জানায়, ডাকাতির ঘটনাগুলোর রহস্য উদ্ঘাটনে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, আধুনিক তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। চকরিয়া থানা পুলিশের অভিযানে জেলা গোয়েন্দা শাখার সদস্যরাও অংশ নেন।
গ্রেপ্তারের পর তৌহিদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেল এবং একটি লুণ্ঠিত ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ছাড়া বিদেশি ইমিটেশনের তিনটি গোল্ডেন কালারের চেইনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৪০-৫০ সদস্যের ডাকাত বাহিনীর তথ্য
পুলিশের প্রাথমিক তদন্তে তৌহিদের নেতৃত্বে ৪০-৫০ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত বাহিনী সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পুলিশের দাবি, ডাকাতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে বাহিনীর সদস্যদের বাড়িঘর ও সম্পদ গড়ে তুলতে উৎসাহিত করা হতো। তৌহিদের অপরাধজগতের সঙ্গে তাঁর বাবা কাশেম ডাকাতের সম্পৃক্ততার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তাঁর ভাই জাহেদুল ইসলাম প্রকাশ জাহেদ ডাকাতের বিরুদ্ধেও অপরাধী চক্রের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ।
এ ছাড়া দক্ষিণ চট্টগ্রামের কথিত শীর্ষ চোর নবী হোসেন প্রকাশ নইব্যা চোরাকে তৌহিদের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশ বলছে, অভিযানের তথ্য আগাম পেয়ে যাওয়ার মতো একটি তথ্যদাতা নেটওয়ার্কও তাঁর ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তৌহিদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম জেলা, বান্দরবান ও কক্সবাজার জেলার বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, চুরি, অস্ত্র, চাঁদাবাজি, অপহরণ ও হত্যাসহ ২৫টিরও বেশি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। চকরিয়া থানায় তাঁর বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
সম্পদের উৎস খতিয়ে দেখছে পুলিশ
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে তৌহিদের নামে ও আত্মীয়স্বজনের নামে বিভিন্ন সম্পদ গড়ে তোলার অভিযোগ পাওয়া গেছে। চকরিয়ার কাকারা ইউনিয়নের উত্তর লোটনী এলাকায় তিনতলা বাড়ি এবং বান্দরবানের লামা থানাধীন ফাইতং এলাকায় একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির তথ্য পেয়েছে পুলিশ।
পুলিশের দাবি, এসব সম্পদ অপরাধলব্ধ অর্থে গড়ে তোলা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বাড়িগুলোর ভূগর্ভস্থ অংশে লুণ্ঠিত মালামাল সংরক্ষণ ও ডাকাত দলের সদস্যদের মধ্যে ভাগবণ্টনের তথ্যও তদন্তে এসেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তৌহিদের স্ত্রী রুমা আক্তারের সম্পৃক্ততা এবং তাঁর ও ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে সম্পদ গড়ে তোলার অভিযোগও তদন্তাধীন বলে জানিয়েছে পুলিশ। চকরিয়া, কক্সবাজার সদর ও চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকায় সম্পদের প্রকৃত মালিকানা, অর্থের উৎস এবং সহযোগীদের শনাক্তে অনুসন্ধান চলছে।
কক্সবাজার জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নকারী সংঘবদ্ধ ডাকাত দল ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
(জেজে/এসপি/নভেম্বর ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুরে ফেসবুকে পোস্ট করে বিএনপি নেতার পদত্যাগ
- ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি, স্পর্শকাতর এলাকায় প্রযুক্তি ব্যবহার
- দলে ফিরে জুয়েলের ঐক্যের ডাক, বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীর ৫ যুবদল নেতার
- জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড
- দিনাজপুরে ইয়াবাসহ দম্পতি আটক, ফেন্সিডিল জব্দ
- সমুদ্রের উত্তাল ঢেউ থেকে ম্যানগ্রোভ বন সুরক্ষায় এবার জাপানী মডেলে বেড়া
- ঠাকুরগাঁওয়ে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ
- ফরিদপুরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মিল্কভিটা চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার
- পাংশায় ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
- গিয়াস হত্যা থেকে আন্তঃজেলা ডাকাতি, ২৫ মামলার তৌহিদ ডাকাত গ্রেপ্তার
- ধান মাড়াইয়ের মেশিনে জড়িয়ে দিনমজুরের মৃত্যু
- ডাঃ শফিকুরের বিদেশ সফর ও সময়ের চাকায় রাজনীতির সমীকরণ
- সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগের ঘোষণা
- নাটোরে জামায়াতের বিক্ষোভ
- গোপালগঞ্জে প্রাণি সম্পদ প্রদর্শনী
- সোনাতলায় শিক্ষার্থীকে ডিম-দুধ খাওয়ালেন অতিথিরা
- ফুলপুরে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
- নগরকান্দায় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
- সালথায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
- দেশব্যাপী ৫০ হাজার বৃক্ষ রোপন করবে ব্র্যাক ব্যাংক
- সালথা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে শোভাযাত্রা ও আলোচনা
- সুবর্ণচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
- মাগুরা বিচারিক আদালতের কর্মচারী সাইফুল শেখের ২ বছর সশ্রম কারাদণ্ড
- কয়েক কোটি টাকা নিয়ে পূবালী ব্যাংক ম্যানেজার উধাও
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- শ্রীমঙ্গলে আবাসিক বোর্ডিং থেকে নারীর লাশ উদ্ধার
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘অভিশাপ নয়, জনসংখ্যাকে আর্শিবাদে পরিণত করতে হবে’
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- কুমিল্লার ৪ উপজেলায় বিজয়ী হলেন যারা
- বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধান ‘এআই ওয়াশিং মেশিন’
- ট্রাফিক স্টপে অভিবাসীদের তল্লাশি ও আটকের নির্দেশ দিলেন ট্রাম্প
- যশোর পৌরসভা নির্বাচন, আলোচনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- গোপালগঞ্জে প্রাণি সম্পদ প্রদর্শনী
- স্তন ক্যানসারে ধুঁকছেন দুই সন্তানের জননী সামাথুই মারমা
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- প্রাথমিকের ৩ কোটি ৬৩ লাখ বই ছাপাবে সরকার, ব্যয় ১৮৭ কোটি টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৬ নভেম্বর ২০২৬
- ফরিদপুরে ফেসবুকে পোস্ট করে বিএনপি নেতার পদত্যাগ
- ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি, স্পর্শকাতর এলাকায় প্রযুক্তি ব্যবহার
- দলে ফিরে জুয়েলের ঐক্যের ডাক, বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীর ৫ যুবদল নেতার
- দিনাজপুরে ইয়াবাসহ দম্পতি আটক, ফেন্সিডিল জব্দ
- সমুদ্রের উত্তাল ঢেউ থেকে ম্যানগ্রোভ বন সুরক্ষায় এবার জাপানী মডেলে বেড়া
- ঠাকুরগাঁওয়ে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ
- ফরিদপুরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মিল্কভিটা চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার
- পাংশায় ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
- গিয়াস হত্যা থেকে আন্তঃজেলা ডাকাতি, ২৫ মামলার তৌহিদ ডাকাত গ্রেপ্তার
- ধান মাড়াইয়ের মেশিনে জড়িয়ে দিনমজুরের মৃত্যু
- সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগের ঘোষণা
- নাটোরে জামায়াতের বিক্ষোভ
- গোপালগঞ্জে প্রাণি সম্পদ প্রদর্শনী
- সোনাতলায় শিক্ষার্থীকে ডিম-দুধ খাওয়ালেন অতিথিরা
- ফুলপুরে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
- নগরকান্দায় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
- সালথায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
- সালথা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে শোভাযাত্রা ও আলোচনা
- সুবর্ণচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
- মাগুরা বিচারিক আদালতের কর্মচারী সাইফুল শেখের ২ বছর সশ্রম কারাদণ্ড
- পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
- জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন রাজবাড়ীর খামারি জাহাঙ্গীর হোসেন
- স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
- খাল দখল ও অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে ডিসি অফিসের সামনে মৌনবন্ধন
-1.gif)








