E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মিল্কভিটা চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার

২০২৬ নভেম্বর ২৬ ১৮:২৩:০০
মিল্কভিটা চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি : মিল্কভিটা চেয়ারম্যান এস এম আমির হামজা শাতিলের বাগেরহাটের বাড়িতে পেট্রোল হামলার জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে বাগেরহাট ও খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিল্কভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলার কথা স্বীকার করেছে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের মেহেদী হাসানের ছেলে ছাত্রলীগ কর্মী শরিফুল ইসলাম শামীম (২৩), এবং ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান রাসেল (২৬) ও খুলনার লবনচোরা এলাকার মো. আলতাফ হোসেনের যুবলীগ কর্মী ছেলে মাহমুদুন নবী (৩১)।

বাগেরহাটে পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের এই তিন কর্মী গত ১৮ নভেম্বর রাতে মিল্কভিটা চেয়ারম্যান এস এম আমির হামজা শাতিলের গ্রামের বাড়ি ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামে তিনটি পেট্রোল বোমা ছুড়েমারে। এরমধ্যে দুটির বিষ্ফোরণ ঘটে এবং একটি অবিষ্ফোরিত অবস্থায় পাওয়া যায়। ঘটনার পরদিন ১৯ নভেম্বর মিল্কভিটার চেয়ারম্যানের চাচা মোবারক ফকির বাদী হয়ে ফকিরহাট থানায় বিষ্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। গোয়েন্দা তথ্যেও ভিত্তিতে বুধবার দিবাগত রাতে বাগেরহাট ও খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়। বোমা নিক্ষেপে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও বোমা ছোড়ার দৃশ্য ধারণ কার একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিল্কভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা ছোড়ার কথা স্বীকার করেছে জানান এই পুলিশ কর্মকর্তা।

(এস/এসপি/নভেম্বর ২৬, ২০২৬)

পাঠকের মতামত:

২৬ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test