সমুদ্রের উত্তাল ঢেউ থেকে ম্যানগ্রোভ বন সুরক্ষায় এবার জাপানী মডেলে বেড়া
বাগেরহাট প্রতিনিধি : সমুদ্রের প্রবল ঢেউ ভাঙ্গনসহ ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বসে ধ্বংসের হাত থেকে উপকূলীয় ম্যানগ্রোভ বনভূমি, বনজসম্পদ, বন্যপ্রাণীর আবাসস্থলসহ সবুজ বেষ্টনী সুরক্ষায় দেশে এখন ‘জাপানী মডেল’ বাস্তবায়নে হাত দিয়েছে সরকার। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতায় দেশীয় সহজলভ্য ও স্বল্পমূল্যের উপকরণ ব্যবহার করে নির্মাণ করা হচ্ছে তিনটি স্থানে নির্মান করা হচ্ছে কয়েক স্তরের বিশেষ ধরনের বেড়া বা প্রতিবন্ধক কাঠামো। এরফলে ভাঙনপ্রবণ এলাকায় পলিমাটি জমার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়ে কার্যকর ও টেকসই ভাঙন রোধ হবে। বঙ্গোপসাগর পাড়ের গঙ্গামতি, ধুলশ্বর ও খাজুরা ম্যানগ্রোভ বন রক্ষায় সরকারের এই উদ্যোগ উপকূলীয় বন ব্যবস্থাপনায় একটি সম্ভাবনাময় নতুন অভিযোজন কৌশলই নয়, বন ব্যবস্থাপনায় প্রকৃতি ও প্রযুক্তির সমন্বয়ে উপকূল রক্ষার একটি আশাব্যঞ্জক দৃষ্টান্ত হয়ে থাকবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম জানান, বঙ্গোপসাগরের মধ্যের বিভিন্ন দ্বীপ ছাড়াও সাতক্ষীরার সুন্দরবন থেকে শুরু করে কক্সবাজরের টেকনাফ আমাদের দীর্ঘ উপকূলীয় এলাকার বন শুধু সবুজের সমারোহ নয়, আমাদের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য জীবন-জীবিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রবল বাতাস ও সমুদ্রের উত্তাল ঢেউ থেকে উপকূলবাসীর জীবন ও সম্পদ রক্ষায় প্রাকৃতিক প্রতিরক্ষা বেষ্টনীও। কিন্তু প্রতিবছর সমুদ্র ও সমুদ্য মোহনায় নদী ভাঙনে উপকূলীয় বনের একটি উল্লেখযোগ্য অংশ বিলীন হয়ে যাচ্ছে। এর ফলে বনভূমি, বনজসম্পদ, বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে।
পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়ের তীব্রতা ও প্রকৃতির পরিবর্তন এবং উপকূলীয় ভূপ্রকৃতির অস্থিতিশীলতা এই সংকটকে আরও জটিল করে তুলছে। ফলে শুধু গাছ লাগিয়ে বন সৃষ্টি করলেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব হচ্ছে না। বনভূমি বিলীন হওয়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে উপকূলের সুরক্ষা ব্যবস্থাও দুর্বল হয়ে পড়ছে। বন সৃজনের আগে ভূমির স্থিতিশীলতা নিশ্চিত করা ও উপকূলে সাগরের ঢেউয়ের শক্তি প্রশমনের কার্যকর ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। ফলে বন রক্ষার পাশাপাশি ভাঙনপ্রবণ উপকূলীয় অঞ্চলকে স্থিতিশীল করা এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। এর সঙ্গে জড়িয়ে রয়েছে পরিবেশগত ভারসাম্য, জীববৈচিত্র্যের অস্তিত্ব, স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতাও।
প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার পরিবেশ-প্রতিবেশ সুরক্ষায় টেকসই উন্নয়নের পূর্বশর্ত পরিবেশ রক্ষা। আর এটা ঠিক রাখতে অবশ্যই আমাদের বনভূমি রক্ষার পাশাপাশি বন আরো বাড়াতে হবে। গাছ রোপণ করে সেই গাছ বাঁচিয়ে রাখতে হবে। উপকূলীয় বন যাতে সমুদ্রের প্রবল ঢেউ, সাগর মোহনায় নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত না সেজন্য সরকারের পক্ষ থেকে জাইকার আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় জাপানী মডেলে পটুয়াখালীর সাগর পাড়ের গঙ্গামতি, ধুলশ্বর ও খাজুরা ম্যানগ্রোভ বনের ৬০ মিটার এলাকায় বাস্তবায়িত এই প্রকল্প ভাঙন মোকাবিলা, মাটির ক্ষয় হ্রাস পায় ও নতুন পলি জমে ভূমির স্থিতিশীলতা বৃদ্ধির নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। এবার অন্যসব উপকূলীয় বনের ভাঙ্গন রোধে আর কংক্লিটের ওয়াল বা কংক্লিটের ব্লক ব্যবহার করা হবেনা। দেশীয় উপকরণনির্ভর প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সহজলভ্য ও তুলনামূলক স্বল্পমূল্যের উপকরণ ব্যবহার করে কাঠ দিয়ে এক স্থানে একাধিক স্তরের বিশেষ ধরনের বেড়া বা প্রতিবন্ধক কাঠামো নির্মাণ করা হবে। এসব কাঠামো সমদ্র ও নদী ঢেউয়ের শক্তি সরাসরি বনভূমিতে আঘাত হানার আগেই তা প্রশমিত করে ভাঙন রোধ করা হবে।
জাপান এমনটি করে ইতিমধ্যেই সুফল পেয়েছে। এখন আমরা জাপানি মডেলে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, স্থানীয় কাঠের বল্লী উপকরণ হিসেবে ব্যবহারে বৈজ্ঞানিক পর্যবেক্ষণে প্রয়োজন অনুযায়ী কাঠামোর নকশা করে পানির প্রবাহের গতিশক্তি কমানো, মাটির ক্ষয় হ্রাস, বেড়ায় বিভিন্ন স্তরে পানি বাহিত পলি জমে ভূমির স্থিতিশীলতা বৃদ্ধির অনুকূল পরিবেশ সৃষ্টি করা হবে। এতে করে ভাঙনপ্রবন এলাকায় চর সৃষ্টি হবে, কয়েক বছর পর ওই চনে নতুন বনায়ন সৃষ্টি করা হবে। পাশাপাশি উপকূলীয় বনায়নের স্থায়িত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখবে। এতে করে বর্তমান বিজ্ঞানভিত্তিক বন ব্যবস্থাপনার বনভূমির গাছপালা, বন্যপ্রাণী, পাখি, সরীসৃপ, কীটপতঙ্গসহ বিভিন্ন জলজ প্রাণীর আবাসস্থল সুরক্ষিত থাকার পাশাপাশি উপকূলীয় জীববৈচিত্র্যেসহ প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল, পরিবেশগত ভারসাম্য রক্ষা, কৃষিজমি, ঘরবাড়ি, অবকাঠামো ও মানুষের জীবন-জীবিকার ওপর দুর্যোগের ক্ষতিকর প্রভাব কমে আসবে।
(এস/এসপি/নভেম্বর ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ঠাকুরগাঁওয়ে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ
- ফরিদপুরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মিল্কভিটা চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার
- পাংশায় ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
- গিয়াস হত্যা থেকে আন্তঃজেলা ডাকাতি, ২৫ মামলার তৌহিদ ডাকাত গ্রেপ্তার
- ধান মাড়াইয়ের মেশিনে জড়িয়ে দিনমজুরের মৃত্যু
- ডাঃ শফিকুরের বিদেশ সফর ও সময়ের চাকায় রাজনীতির সমীকরণ
- সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগের ঘোষণা
- নাটোরে জামায়াতের বিক্ষোভ
- গোপালগঞ্জে প্রাণি সম্পদ প্রদর্শনী
- সোনাতলায় শিক্ষার্থীকে ডিম-দুধ খাওয়ালেন অতিথিরা
- ফুলপুরে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
- নগরকান্দায় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
- সালথায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
- দেশব্যাপী ৫০ হাজার বৃক্ষ রোপন করবে ব্র্যাক ব্যাংক
- সালথা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে শোভাযাত্রা ও আলোচনা
- সুবর্ণচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
- মাগুরা বিচারিক আদালতের কর্মচারী সাইফুল শেখের ২ বছর সশ্রম কারাদণ্ড
- পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
- জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন রাজবাড়ীর খামারি জাহাঙ্গীর হোসেন
- স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
- ‘জ্বালাও পোড়াও করে আ. লীগ তাদের চরিত্রে ফিরেছে’
- ‘পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে’
- ২০২৫ সালে বিশ্বে ৪৭ হাজার নারী স্বজনের হাতে খুন হয়েছেন
- কয়েক কোটি টাকা নিয়ে পূবালী ব্যাংক ম্যানেজার উধাও
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- শ্রীমঙ্গলে আবাসিক বোর্ডিং থেকে নারীর লাশ উদ্ধার
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘অভিশাপ নয়, জনসংখ্যাকে আর্শিবাদে পরিণত করতে হবে’
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- নাটোরে জামায়াতের বিক্ষোভ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধান ‘এআই ওয়াশিং মেশিন’
- ট্রাফিক স্টপে অভিবাসীদের তল্লাশি ও আটকের নির্দেশ দিলেন ট্রাম্প
- কুমিল্লার ৪ উপজেলায় বিজয়ী হলেন যারা
- যশোর পৌরসভা নির্বাচন, আলোচনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- সুবর্ণচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
- স্তন ক্যানসারে ধুঁকছেন দুই সন্তানের জননী সামাথুই মারমা
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- প্রাথমিকের ৩ কোটি ৬৩ লাখ বই ছাপাবে সরকার, ব্যয় ১৮৭ কোটি টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
২৬ নভেম্বর ২০২৬
- সমুদ্রের উত্তাল ঢেউ থেকে ম্যানগ্রোভ বন সুরক্ষায় এবার জাপানী মডেলে বেড়া
- ঠাকুরগাঁওয়ে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ
- ফরিদপুরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মিল্কভিটা চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার
- পাংশায় ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
- গিয়াস হত্যা থেকে আন্তঃজেলা ডাকাতি, ২৫ মামলার তৌহিদ ডাকাত গ্রেপ্তার
- ধান মাড়াইয়ের মেশিনে জড়িয়ে দিনমজুরের মৃত্যু
- সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগের ঘোষণা
- নাটোরে জামায়াতের বিক্ষোভ
- গোপালগঞ্জে প্রাণি সম্পদ প্রদর্শনী
- সোনাতলায় শিক্ষার্থীকে ডিম-দুধ খাওয়ালেন অতিথিরা
- ফুলপুরে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
- নগরকান্দায় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
- সালথায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
- সালথা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে শোভাযাত্রা ও আলোচনা
- সুবর্ণচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
- মাগুরা বিচারিক আদালতের কর্মচারী সাইফুল শেখের ২ বছর সশ্রম কারাদণ্ড
- পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
- জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন রাজবাড়ীর খামারি জাহাঙ্গীর হোসেন
- স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
- খাল দখল ও অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে ডিসি অফিসের সামনে মৌনবন্ধন
-1.gif)








