E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

২০২৬ নভেম্বর ২৭ ০০:৪৩:০৮
আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

রাজন্য রুহানি, জামালপুর : সারাদেশে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অগ্নিসংযোগ, অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি।

২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর আসনের এমপি আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এমপি বলেন- গত ১৭ বছর যুগের শ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনা সরকারের রোষানলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী হত্যা, গুম, খুনের শিকার হয়েছে। সেই স্বৈরাচার শেখ হাসিনা আন্দলোনের মুখে এ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পরবর্তীতে নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে। আজ সেই স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন । তাদের নেতাকর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। তিনি নাকি দেশে ফিরবেন?

এমপি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন- খুনি শেখ হাসিনার বাংলার মাটিতে আর কোনো ঠাই হবে না। তাকে বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। এসময় তিনি ষড়যন্ত্রকারীদের রুখে দিতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় অারও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ লোটন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি সেলিনা বেগম, কাজী মসিউর রহমান প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ শেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি।

(আরআর/এএস/নভেম্বর ২৭, ২০২৬)








পাঠকের মতামত:

২৭ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test