E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাংলাদেশ হিন্দু পরিষদের সাতক্ষীরা জেলা কমিটি পূর্ণঃগঠণ উপলক্ষে আলোচনা ও মতবিনিময় 

২০২৬ নভেম্বর ২৭ ১৮:৫১:০১
বাংলাদেশ হিন্দু পরিষদের সাতক্ষীরা জেলা কমিটি পূর্ণঃগঠণ উপলক্ষে আলোচনা ও মতবিনিময় 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বাংলাদেশ হিন্দু পরিষদের সাতক্ষীরা জেলা কমিটি পূর্ণঃগঠণ উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে সাতক্ষীরা শহরের রথখোলা সৎসঙ্গ মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু পরিষদ সাতক্ষীরা জেলা শখিার যুগ্ম আহবায়ক শিক্ষক তপন কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বিমল কৃষ্ণ সানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, শিক্ষা কর্মকর্তা প্রদীপ কুমার মণ্ডল, হিন্দু যুব পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচীব মনোদ্বীপ কুমার মণ্ডল, কলেজ শিক্ষক মিহির কুমার মণ্ডল, সমীরণ চক্রবর্তী, হিন্দু পরিষদের শ্যামনগর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক বিকাশ ঘোষ, ছাত্র পরিষদের সভাপতি ধীমান সরকার, সাধারণ সম্পাদক প্রকাশ সরকার, যুব নেতা প্রশান্ত পাল ও দেবাশীষ কুমার মালো প্রমুখ।

পবিত্র গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

বক্তারা বলেন, ২০১৭ সালে বাংলাদেশ হিন্দু পরিষদের জন্ম হলেও সাতক্ষীরা জেলা কমিটির আত্মপ্রকাশ ঘটে দেরীতে। একটি জেলা কমিটি থাকলেও তার কার্যক্রম চলে মন্থর গতিতে। ২০২৪ সালের ৫ আগষ্ট পরবর্তী সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে হিন্দু নির্যাতন, মন্দির ভাংচুর, মন্দিরের জায়গা দখল, শ্মশানের জায়গা দখল, হিন্দু নারীদের ধর্মান্তরকরণ, হিন্দু শিক্ষক ও কর্মচারীদের উপর মব সৃষ্টি, পুরাতন সাতক্ষীরা মায়ের মন্দিরসহ কয়েকটি হিন্দু বাড়িতে দূঃসাহসিক চুরি, মাগুরার বীথিকা সাধু হত্যা, তালার জিয়ালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, চম্পাফুলে মাধবী মণ্ডল ও তার পরিবারের সদস্যদের উপর অমুানষিক নির্যাতন করে তাদের জমি ও ঘরবাড়ি দখল, ঝাউডাঙা জগন্নাথদেব এর মন্দিরের জমি দখল, দেবহাটার পাইকপাড়ার রাধা গোবিন্দ মন্দিরের প্রাচীর ভাংচুর ও জমি দখলের চেষ্টা, শ্যামনগরের জেলেখালিতে টাকা নিয়ে ছেলে ভাটায় না যাওয়ায় মা দীপালী মণ্ডলকে অপহরণ করে বরিশালের ভাটায় নিয়ে যাওয়া, তালা থানাধীন নিমতলা সরকারি প্রধান শিক্ষকের উপর মব সৃষ্টিসহ বিভিন্ন ঘটনা ঘটেছে। জেলায় অনেকগুলো হিন্দু সংঘঠন থাকলেও এসব ঘটনার প্রতিবাদে অনেককেই সরব হতে দেখা যায়নি। ফলে হিন্দুদের মধ্যে বেড়েছে হতাশা। তারা হারিয়ে ফেলছেন আত্মবিশ্বাস। সে কারণে বাংলাদেশ হিন্দু পরিষদকে আরো বেশী শক্তিশালী করে তাদের কর্মক্ষমতা বাড়তে হবে। হিন্দু সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে।

এ লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ঠ একটি কমিটি গঠণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিতোষ কুমার গাইন।

(আরকে/এসপি/নভেম্বর ২৭, ২০২৬)

পাঠকের মতামত:

২৭ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test