E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথা উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল

২০২৬ নভেম্বর ২৮ ১৮:২২:০১
সালথা উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল

সালথা প্রতিনিধি : গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য, অরাজকতা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।

আজ শনিবার বিকেলে সালথা উপজেলা সদরের লাভ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে বাইপাস সড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহীন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, গট্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম মাষ্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাহফুজ খান, শাফিকুল ইসলাম, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াছিন বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা মো. মুরাদুর রহমান, সায়েম মিয়া টিটন, মো. আনোয়ার হোসেন, নুর আলম মোল্লা, বালাম বিশ্বাসসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল চলাকালে নেতাকর্মীরা গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে যেকোনো ধরনের অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করার হুঁশিয়ারি দেন তাঁরা।

(এএন/এসপি/নভেম্বর ২৮, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test