E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ী দুই ইউনিয়ন পরিষদে রাতে অন্ধকারে আগুন 

২০২৬ নভেম্বর ২৯ ১৬:২৫:৫৩
রাজবাড়ী দুই ইউনিয়ন পরিষদে রাতে অন্ধকারে আগুন 

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় দুইটি ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। উপজেলার সরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদে শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা উদঘাটনের চেষ্টা চলছে।

মৌরাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, কে বা কারা রাতে ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়ে ক্ষতিসাধনের চেষ্টা করেছে।

সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাসের বলেন, তিনিও বিষয়টি শুনেছেন। বেশ কিছুদিন ধরে পাংশার বাইরে থাকায় তিনি ইউনিয়ন পরিষদে যান না। তবে আগুনে বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলে জানতে পেরেছেন।

তবে স্থানীয়দের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।

(একে/এএস/নভেম্বর ২৯, ২০২৬)










পাঠকের মতামত:

২৯ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test