E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

২ ডিসেম্বর সুবর্ণচরে আসবেন ক্রীড়া প্রতিমন্ত্রী 

২০২৬ নভেম্বর ২৯ ১৮:১৯:০৪
২ ডিসেম্বর সুবর্ণচরে আসবেন ক্রীড়া প্রতিমন্ত্রী 

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক মো. আমিনুল হকের। তাঁর আগমনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

ফাইনাল অনুষ্ঠানে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহানেরও উপস্থিত থাকার কথা রয়েছে। তাঁর উদ্যোগ ও সহযোগিতায় সুবর্ণচরে এ আয়োজন এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর আগমন নিশ্চিত হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দ বিরাজ করছে।

আয়োজকেরা জানান, উপজেলার বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করা হয়েছে। তাঁরা আশা করছেন, প্রতিমন্ত্রীর উপস্থিতি স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তরুণদের ফুটবলের প্রতি আরও আগ্রহী করে তুলবে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, সুবর্ণচরে বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট আয়োজন তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতেও ভূমিকা রাখবে।

ফাইনাল ম্যাচ উপভোগ করতে সুবর্ণচরসহ আশপাশের এলাকার ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষকে মাঠে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।

(এস/এসপি/নভেম্বর ২৯, ২০২৬)

পাঠকের মতামত:

২৯ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test