E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরা আদালত এলাকায় ক্যান্টিনের চালে ককটেল  বিস্ফোরন, জনমনে আতঙ্ক

২০২৬ নভেম্বর ২৯ ১৮:২০:৪১
সাতক্ষীরা আদালত এলাকায় ক্যান্টিনের চালে ককটেল  বিস্ফোরন, জনমনে আতঙ্ক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বর সংলগ্ন ডিসি অফিসের ক্যান্টিনের টিনের চালে ককটেল বিস্ফোরিত হয়েছে। ৬ দিনের ব্যবধানে একই জায়গায় দ্বিতীয়বার ককটেল বিস্ফোরণে কেউ হতাহত না হলেও আদালতপাড়াসহ ডিসি অফিস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ রবিবার সকালে ক্যান্টিনের চালে ককটেলটি বিস্ফোরিত হয়। ঘটনার পরপরই জেলা প্রশাসকসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ডিসি ক্যান্টিনের স্বত্বাধিকারী রবিউল ইসলাম জানান, রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে এলাকাটি খুবই কর্মচঞ্চল ছিল। হঠাৎ করে ক্যান্টিনের চালে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে চায়ের দোকানী ইলিয়াস হোসেন,আইনজীবী সহকারি শাজাহান কবীরসহ কয়েকজন জানান,পুলিশ বিষ্ফোরিত ককটেলের অংশ বিশেষ আলামত হিসেবে নিয়ে যাওয়ার পর সেখানে কয়েটি ছোট আকারের পেরেক পড়ে থাকতে দেখা যায়।

তাবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান,ককটেল নয়,পটকা ফোটানো হয়েছে। কে বা কারা এঘটনা ঘটিয়েছে,সেটি তদন্তে মাঠে নেমেছে পুলিশ। দুস্কৃতিকারীদের ছাড় দেওয়া হবেনা।

উল্লেখ্য,গত ২৬ নভেম্বর দুপুর আড়াইটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ক্যান্টিনের চালে ককটেল ছোড়ে। তবে সেটা বিস্ফোরিত না হয়ে নিচে পড়ে যায়। পরে কালো কচটেপে মোড়ানো ক্রিকেট বল আকৃতির ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।

(আরকে/এসপি/নভেম্বর ২৯, ২০২৬)

পাঠকের মতামত:

২৯ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test