E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীনগরে আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ 

২০২৬ নভেম্বর ২৯ ১৮:৫৯:১৮
শ্রীনগরে আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ 

শ্রীনগর প্রতিনিধি : শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। 

আজ রবিবার সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর ছনবাড়িতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখের শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম মৃধা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর উপজেলা যুবদল নেতা মাসুদ রানা, রাজু আহমেদ প্রমুখ। এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন বক্তারা, দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান করেন।

(এম/এসপি/নভেম্বর ২৯, ২০২৬)

পাঠকের মতামত:

২৯ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test