কলকাতাগামী বাসে ডাকাতি, আটক ২
ফরিদপুর প্রতিনিধি : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলায় বেনাপোলগামী সোহাগ পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নগদ ৭ হাজার ২শ’ মার্কিন ডলার, ২২ হাজার ভারতীয় রুপি ও ১৬ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ চার লাখ টাকা এবং ২৫টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
এ ঘটনার পর যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বাসের চালক ও তার সহকারীকে আটক করে। এর প্রতিবাদে মধুখালী রেলগেট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এলোপাতাড়িভাবে বাস রেখে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে বাস শ্রমিকরা।
মধুখালী থানার ওসি রুহুল আমিন জানান, ২৯ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে বেনাপোলগামী সোহাগ স্ক্যানিয়া পরিবহনের একটি বাস রাতে ঢাকা থেকে ছেড়ে আসে। ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় পার হলে যাত্রীবেশি সাত ডাকাত অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে তাদের সর্বস্ব লুটে নেয়। ভোর সাড়ে ৪টার দিকে তারা ঢাকা-খুলনা মহসড়কের মধুখালী উপজেলার মাঝকান্দি-পরীক্ষিতপুর এলাকায় আলতু খান জুট মিলের কাছে নেমে যায়। ডাকাতের কবলে পড়া সাধারণ যাত্রীদের অধিকাংশই কলকাতাগামী ছিল।
ডাকাতির শিকার যাত্রীরা জানান, ডাকাতরা তাদের কাছ থেকে ৭ হাজার ২শ’ মার্কিন ডলার, ২২ হাজার ভারতীয় রুপি ও ১৬ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ প্রায় ৪ লাখ টাকা এবং ২৫টি মোবাইল ফোন নিয়ে যায়। সাধারণ যাত্রীদের অভিযোগ, ডাকাতির ঘটনায় বাসের চালক ও তার সহকারী জড়িত থাকতে পারে। কারণ ডাকাতির সময় তারা প্রতিরোধের কোনো চেষ্টাই করেননি।
রুহুল আমিন আরও জানান, যাত্রীদের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য সোহাগ পরিবহনের চালক আয়নাল হোসেন (৪০) ও তার সহকারী শাকিলকে (২৬) আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়।
এদিকে, বাসের চালক ও সহকারীকে আটকের প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় এলাপাতাড়ি বাস রেখে মহাসড়ক অবরোধ করে বাস শ্রমিকরা। প্রায় ১ ঘণ্টা পর ফরিদপুর পুলিশ সদর সার্কেল এএসপি মো. আমিনুর রহমান ও ওসি রুহুল আমিনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়।
অভিযুক্ত বাস চালক আয়নাল হোসেন জানায়, রাত ৯টার পর বেনাপোলের উদ্দেশ্যে ঢাকা থেকে রওয়ানা হই। ফরিদপুর রাজবাড়ীর রাস্তার মোড়ে আসার পর পেছন থেকে যাত্রীবেশি সাত ডাকাত অস্ত্রের মুখে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতি শুরু করে।
(ওএস/অ/মে ১৯, ২০১৫)
পাঠকের মতামত:
- ‘পাকিস্তানের আভ্যন্তরীন ব্যাপারে ভারতের হস্তক্ষেপ পূর্ব পরিকল্পিত’
- মানুষ
- মুকুটি আর কুকুটি
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- মানুষ
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







