বিএনপি-জামায়াত-হেফাজত একই মুদ্রার এপিঠ-ওপিঠ
স্টাফ রিপোর্টার : জামায়াত, বিএনপি ও হেফাজত ইসলাম একই মুদ্রার এপিঠ-ওপিঠ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
তিনি বলেন, তারা বাংলাদেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, জাতীয় সংগীতের বিরুদ্ধে, জাতীয় পতাকার বিরুদ্ধে।তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। বিএনপি-জামায়াত-হেফাজত একসঙ্গে হয়ে দানবীয় কায়দায় দাঙ্গা হাঙ্গামা করতে চায়। এরা বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্রের তকমা দিতে চায়। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেরকে মোকাবিলা করতে হবে।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে করোনা মোকাবিলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ফ্রি অক্সিজেন সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
বাহাউদ্দিন নাছিম বলেন, কেউ ধর্মকে ঢাল করে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার অবস্থান নিয়েছে। তাদের আইননুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধর্মনিরপেক্ষ নীতি বাংলাদেশে থাকবে। বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করে যাবো।
বাহাউদ্দিন নাছিম আরও বলেন, আমাদের সবাইকে মাস্ক পরে ও স্বাস্থ্যবিধি মেনে করোনার এই ভয়াবহতা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ একটি মানবিক সংগঠন। রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি মানবিক কাজ স্বেচ্ছাসেবক লীগ সব সময় প্রাধান্য দিয়ে থাকে।
এদিকে যে কেউ ০৯৬১১৯৯৭৭৭ হটলাইন নম্বরে ফোন করলে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ফ্রি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় করোনা মোকাবিলায় স্বেচ্ছাসেবক লীগের ফ্রি অক্সিজেন সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ প্রমুখ।
(ওএস/এসপি/এপ্রিল ২০, ২০২১)
পাঠকের মতামত:
- বিটপি গ্রুপের কর্মীদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- কলাপাড়ায় বাস চাপায় ছয় বছরের শিশুর মৃত্যু
- লোকালয় থেকে উদ্ধার ৯ ফুট অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
- কলারোয়ায় ৫৪ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১
- পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- চাঁদা না পেয়ে নানাভাবে ফাঁসানোর চেষ্টা, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- ‘অধিকাংশ কর্মকর্তা চোর’-দুর্নীতির দায় কি শুধু কর্মকর্তাদের?
- আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু হাফসার
- কাপ্তাইয়ে ৬০ বছরের ১৩২ কেভি লাইন পরিণত হয়েছে মরণফাঁদে
- শহরে যেভাবে গড়ে তুলবেন সবুজ ছাদবাগান
- ভুয়া ওয়ারেন্টে গ্রেপ্তার-হয়রানি বন্ধে যে নির্দেশনা দিলেন হাইকোর্ট
- ‘মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে’
- ‘আমার জীবনটা এখন তেলছাড়া, সবজিময়’
- মির্জা ফখরুলের শূন্য আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
- ‘চোরের মায়ের বড় গলা, আসিফের অবস্থাও সে রকম’
- ‘এমবাপ্পে সেরা, কিন্তু ব্যালন ডি’অর আমার প্রাপ্য’
- মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার
- লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের
- আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
- সারাদেশে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
- মুক্তিবাহিনী পাকসেনাদের ফেনী অবস্থানের ওপর মর্টার আক্রমণ চালায়
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়াটারে বিজয়ী টুকু ফুটবল একাডেমি
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- ভোট বর্জন সার্থক: রিজভী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- কাপ্তাইয়ে ৬০ বছরের ১৩২ কেভি লাইন পরিণত হয়েছে মরণফাঁদে
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, এ্যানীসহ আসামি সাড়ে তিন হাজার
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু হাফসার
১৪ সেপ্টেম্বর ২০২৬
- মির্জা ফখরুলের শূন্য আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
- ‘চোরের মায়ের বড় গলা, আসিফের অবস্থাও সে রকম’
-1.gif)








