‘সর্বদলীয় সরকার গঠন করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করুন’
স্টাফ রিপোর্টার : সর্বদলীয় সরকার গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবসরে যাওয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চোধুরী।
তিনি বলেছেন, সর্বদলীয় সরকার গঠন না করে ইতিহাসের পাতায় বেশিদিন থাকতে পারবেন না। আপনাকে অনুরোধ করছি, অবসরে যান। আপনার বোন শেখ রেহানাকে আনুন, তোফায়েলকে আনুন। সর্বদলীয় সরকার গঠন করুন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করুন।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীর উত্তম মেজর হায়দার মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ সার্বিক বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চোধুরী, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণসংহতি আন্দোলন।
সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রতিরোধে বিএনপির আরও সাহসী ভূমিকা পালন করা দরকার ছিল মন্তব্য করে ডা. জাফরুল্লাহ বলেন, লন্ডনে কবে ঘণ্টা বাজবে সেটা লক্ষ্য না করে সাম্প্রদায়িক দাঙ্গা দমনে বেরিয়ে যাওয়া দরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মতো ভাঙা আঙুলকে ভয় পাওয়ার দরকার নেই। কারণ, দেশের বহু মানুষ আপনাদের ভালোবাসে। কিন্তু প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
জাফরুল্লাহ চোধুরী বলেন, হামলার সাতদিন হয়ে গেছে। কিন্তু প্রধানমন্ত্রী পরিদর্শনে যাননি। তিনি যদি প্রথম দিনেই পরিদর্শনে যেতেন, তাহলে এখন আর ঘটনাগুলো ঘটতো না। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও নিজ এলাকায় যাননি। নিজের ভোটারদের খবর নেননি। তিনি শুধু পারেন টেলিভিশনে আঙুল নাড়িয়ে কথা বলতে।
গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকী বলেন, দেশে একের পর এক হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, পুজামন্ডপ, মন্দির ও ঘরবাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। কিন্তু হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এর দায় সরকারকে নিতে হবে। এখন যদি সরকার এই নৈরাজ্য বন্ধ করতে না পারে, তা হলে সরকার পতন আন্দোলন শুরু হবে।
(ওএস/এসপি/অক্টোবর ১৯, ২০২১)
পাঠকের মতামত:
- সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক
- ঝালকাঠিতে পাকহানাদার বাহিনী ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- ফরিদপুরে ইব্রাহিম ফিলিং স্টেশনের ৪টি ডিসপেন্সিং ইউনিট বন্ধ
- শ্যামনগরে খোলপেটুয়া নদীর চর দেবে ভাঙন আতঙ্কে ১০ গ্রাম
- সারাদেশে শিশু ধর্ষকের দ্রুত ফাঁসির দাবি
- এমপি মাধবী মারমার সাথে ‘কাপ্তাই সুরের ধারা’র সৌজন্য সাক্ষাৎ
- পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি, যাচ্ছে ১২তম শিপমেন্ট
- কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত
- বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে অবৈধ বাস কাউন্টার
- ওয়ালটন লিফটের বিজ্ঞাপনে মডেল হলেন সঙ্গীতশিল্পী তাহসান
- ‘১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে’
- সরকারের স্কুল ফিডিং বানচালে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শাস্তির দাবি
- ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের নামে মামলা
- আইনগত সহায়তাকে আরও কার্যকর করতে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় জরুরি
- শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন বাবর এমপি
- ‘দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে’
- এলজিইডির অনিয়মের খবর সংগ্রহ করায় ফরিদপুরে সাংবাদিককে মারধর, থানায় মামলা
- সোনাতলায় ধান-চাল সংগ্রহের উদ্বোধন
- ইতনা গণহত্যায় নিহত শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল
- মাজারে হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মানববন্ধন
- ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ : নিহত ৪, আহত ২২
- রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ধামরাইয়ে মানববন্ধন
- কাপ্তাইয়ে পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার
- মাগুরায় নজরুল জয়ন্তী উদযাপন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আ-মরি বাংলা ভাষা
- সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- মফস্বল সাংবাদিকতার দিকপাল রতন সরকার তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- রাজবাড়ীতে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








