জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ
স্টাফ রিপোর্টার : পার্টি পুনর্গঠনে বিদিশা এরশাদকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) প্রেসিডেন্ট পার্ক বারিধারায় আয়োজিত সংবাদ সম্মেলনে পার্টির মুখপাত্র নীলফামারী ১ আসনের সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী এই ঘোষণা দেন।
তিনি জানান, পার্টিকে গতিশীল করার লক্ষ্যে গত ৩১ অক্টোবর পার্টির স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ গুরুতর অসুস্থ থাকায় পার্টির কার্যক্রমকে বেগবান করার জন্য পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বিদিশা এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনের ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার সর্বস্তরের নেতাকর্মীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিদিশা এরশাদ এবং দায়িত্ব পালনের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি এ সময় দেশবাসীকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান, যুগ্ম মহাসচিব মেজর অবসরপ্রাপ্ত সিকদার আনিসুর রহমান, এডভোকেট শোয়েব আহমেদ, কর্নেল অবসরপ্রাপ্ত শাহজাহান সিরাজ, অ্যাডভোকেট এম এ ওয়াদুদ দিদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাফিজ মাহবুব, কেন্দ্রীয় সদস্য উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক সরকার, শেখ রুনা, জুলিয়া আক্তার মীরা প্রমূখ।
সভায় বেগম রওশন এরশাদ এমপির আশু রোগমুক্তি কামনা করা হয়। সভার শুরুতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে বিদিশা এরশাদ বলেন, সম্প্রতি তিনি সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে সাংগঠনিক সফরে গিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীর ব্যাপক সাড়া পেয়েছেন এবং সারা বাংলাদেশের ৬৪ জেলার জাতীয় পার্টির নেতাকর্মীরা তাকে জাতীয় পার্টিকে শক্তিশালী অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন । তিনি নেতাকর্মীদের আহ্বানের প্রতি সম্মান জানিয়ে শীঘ্রই বিভিন্ন কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোট ভুক্ত হয়ে অংশ নেওয়ার ঘোষণা দেন।
বিদিশা এরশাদ আরও বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এরিক এরশাদ, কাজী মামুন ও আমি ম্যাডাম রওশন এরশাদকে সিএমএম হসপিটালে দেখতে গিয়েছিলাম। আপাকে আমি কথা দিয়ে এসেছি পল্লীবন্ধু ও উনি যেভাবে জাতীয় পার্টিকে ভালোবাসতেন আমিও ঠিক সেই ভাবেই জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া মাধ্যমে সারা দেশে কাজ করবো।
দেশ গড়ার লক্ষ্যে স্বাধীনতার স্বপক্ষের দলগুলোকে একসঙ্গে নিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক প্লাটফর্ম তৈরি করতে চাই এবং সেই লক্ষ্যে আমি ডাক দিতে চাই ছোট-বড় সমস্ত বিরোধী দলগুলোকে বলে তিনি উল্লেখ করেন।
(ওএস/এএস/নভেম্বর ০৪, ২০২১)
পাঠকের মতামত:
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
- শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড, ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা
- মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
- কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
- পার্বত্য চট্টগ্রামের রাজা ত্রিদিব রায় পাকিস্তানের প্রতি আনুগত্য ঘোষণা করেন
- রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা, ছুটি ১০৮ কারখানার
- জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা
- নজরুল ও বঙ্গবন্ধু: এক অভিন্ন স্বপ্নের দুই রূপকার
- জুলিও-কুরি শান্তি পদক ও বঙ্গবন্ধুর দর্শন: সমকালীন সংকটে কতটা প্রাসঙ্গিক?
- খোড়া হয়েছে সারিবদ্ধ ৪ কবর, এক ভাইয়ের উঠা হলো না নতুন ঘরে
- সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম
- ঈশ্বরদীতে প্রতিবেশী ভাইয়ের লাঠির আঘাতে মিষ্টি ব্যবসায়ী নিহত
- নড়াইলে ভূমিদস্যু, দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানববন্ধন
- দৌলতদিয়ায় ঝুঁকি নিয়ে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস
- দুর্ঘটনা এড়াতে চন্দ্রঘোনা ফেরিঘাটে সওজ’র সতর্কবার্তা, মাইকিং ও বিলবোর্ড স্থাপন
- এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারসহ ৪ দফা দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন
- দেশে না থেকেও নাশকতা মামলার আসামি হলেন সাংবাদিক বিদ্যুৎ শেখ
- সোনাতলায় মা-মেয়েকে মারধর করে গরু বিক্রির টাকা ছিনতাই, তদন্তে পুলিশ
- দেশবাসীকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা
- নৈঃরাগ
- ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- বাসাইলে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা
- ঈশ্বরদীতে চার বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১
- ‘রীতিমতো বাচ্চা মানুষ করছি, সন্তান এলে কী করব’
- রাজবাড়ীতে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- মফস্বল সাংবাদিকতার দিকপাল রতন সরকার তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








