E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হেলাল খানকে আহ্বায়ক করে জাসাসের নতুন কমিটি গঠন

২০২১ নভেম্বর ০৬ ১৯:৩২:৩০
হেলাল খানকে আহ্বায়ক করে জাসাসের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : অভিনেতা হেলাল খানকে আহ্বায়ক করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থার (জাসাস) নতুন কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক হেলাল খানকে আহ্বায়ক ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকনকে সদস্য সচিব করে জাসাসের ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্র।

(ওএস/এএস/নভেম্বর ০৬, ২০২১)

পাঠকের মতামত:

২৬ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test