E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আ’লীগই নূর হোসেনের রক্তের সঙ্গে বেঈমানি করেছে’

২০২১ নভেম্বর ১১ ০০:৫৫:২৫
‘আ’লীগই নূর হোসেনের রক্তের সঙ্গে বেঈমানি করেছে’

স্টাফ রিপোর্টার : গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘নূর হোসেনের আত্মত্যাগ ৯০’র গণআন্দোলনকে বেগবান করেছিল। আওয়ামী লীগ নূর হোসেনকে যুবলীগের কর্মী দাবি করলেও আওয়ামী লীগই নূরের রক্তের সঙ্গে বেঈমানি করে সামরিক স্বৈরশাসক এরশাদের সঙ্গে জোট করেছে।’

বুধবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেনের প্রতি গণঅধিকার পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘স্বৈরাচার এরশাদের সঙ্গে জোট করে তারা মহাস্বৈরাচারে পরিণত হয়েছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করেছে।’

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরেও বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে না পারা অত্যন্ত দুঃখজনক। এ ব্যর্থতা বিদ্যমান রাজনৈতিক দলগুলোর নেতাদের। আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের আদর্শে বাংলাদেশকে গড়ে তুলতেই আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নতুন রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ গঠন করেছি। গণতন্ত্র পুনরুদ্ধারে নূর হোসেনের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে গণঅধিকার পরিষদ কাজ করে যাবে।’

এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। তিনি বলেন, ‘নূর হোসেনের আত্মত্যাগ ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলনে সামরিক স্বৈরশাসক জেনারেল এরশাদের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থাকা আজকের স্বৈরাচার পতনেও নূর হোসেনের মতো অসংখ্য মানুষ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। জনগণকে সঙ্গে নিয়ে গণঅধিকার পরিষদের নেতৃত্বে এ স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান, মাহফুজ খান, সোহরাব হোসেন, সহকারী আহ্বায়ক তামান্না ফেরদৌস শিখা, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব আতাউল্লা, যুগ্ম সদস্য সচিব ফাতেমা তাসনিম, জিলু খান, সহকারী সদস্য সচিব খাইরুল কবীর, নাজমুল হুদা প্রমুখ।

একই সময়ে শহীদ নূর হেসেন চত্বরে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।

(ওএস/এএস/নভেম্বর ১১, ২০২১)

পাঠকের মতামত:

২৬ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test