‘বিএনপি ক্ষমতার উগ্র বাসনায় উন্মত্ত’
স্টাফ রিপোর্টার : বিএনপিকে ‘ক্ষমতাপাগল ও ক্ষমতাবিলাসী’ আখ্যা দিয়ে দলটি সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় বিএনপি এখন বেসামাল, ক্লান্ত ও অবসাদগ্রস্ত। তারা কখন কি বলছেন, কেন বলছেন, নিজেরাই জানেন না। তাদের নেতাদের ধৈর্যচ্যুতি ঘটেছে। ক্ষমতা পাওয়ার উগ্র বাসনা তাদের উন্মত্ত করে তুলেছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি আরও বলেন, স্বার্থান্ধ ও সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে সমঝোতাই এখন বিএনপির রাজনীতি। তারা এদেশে নষ্ট রাজনীতির হোতা এবং নষ্ট রাজনীতির চর্চা করছে। এজন্যই বর্তমান সময়টা তাদের কাছে নষ্ট মনে হচ্ছে।
দেশে ফ্যাসিবাদী সরকার কায়েম হয়েছে, আইনের শাসন নেই,- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রকৃতপক্ষে এখন বিএনপির রাজনীতিই দুঃসময় অতিক্রম করছে। সরকার নয়, বিএনপির রাজনীতিতে এখন ফ্যাসিবাদী চরিত্র সুস্পষ্ট।
বিএনপির আমলে ভোটারবিহীন নির্বাচন, রাজনীতিক ও সংখ্যালঘু নির্যাতনে রেকর্ড গড়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখন বিরোধী রাজনৈতিক দল হিসেবেও আগুন-সন্ত্রাস, হেফাজতি সন্ত্রাস এবং সাম্প্রদায়িক সন্ত্রাসের যে নজির বিএনপি স্থাপন করেছে, তা ফ্যাসিবাদকেও হার মানায়। আসলে বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও ফ্যাসিবাদী মানসিকতাই বহন করে।
তিনি আরও বলেন, অতীত-বর্তমান বিশ্লেষণ করলে দেখা যায়, এদেশে ফ্যাসিবাদী রাজনৈতিক দল এবং সরকার হিসেবে বিএনপিই নিজেদের প্রতিষ্ঠিত করেছে। বিএনপি নেতাদের ধৈর্যচ্যুতি ঘটেছে। ক্ষমতা পাওয়ার উগ্র বাসনা তাদের উন্মত্ত করে তুলেছে।
বিএনপিকে আত্মবিশ্বাস হারানো এক রাজনৈতিক দল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণের প্রতি দায়িত্বহীনতা এবং জনঘনিষ্ট ইস্যুতে দূরে অবস্থান নীতির কারণে জনগণই বিএনপিকে দূরে সরিয়ে রেখেছে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যেতে চায়, কিন্তু নির্বাচনে যেতে চায় না। তাদের এ ডাবল স্ট্যান্ডার্ড নীতি সর্বজনবিদিত। তারা গণতন্ত্রের কথা বলে, অথচ ক্ষমতায় যেতে অগণতান্ত্রিক ও চোরাগলি খোঁজে। বিএনপি আসলে সক্ষমতা ও সাহস হারানো এক রাজনৈতিক দল।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মুক্তচিন্তা ও সৃজনশীলতার পথ কে রুদ্ধ করেছে, কে আপনাদের কথা বলতে দিচ্ছে না, প্রমাণসহ বলুন। মুক্তচিন্তা মানে তো গুজব-অপপ্রচার নয়।
সরকারের বিরুদ্ধে অন্ধ সমালোচনার ভাঙা রেকর্ড বাজানো কি সৃজনশীলতা- ফখরুলের প্রতি এ প্রশ্নও রাখেন কাদের।
(ওএস/এএস/নভেম্বর ১১, ২০২১)
পাঠকের মতামত:
- শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার
- গোপালগঞ্জে যুবলীগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৭
- রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- নড়াইলে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু
- কলেজ ছাত্র রোহান হত্যা: মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচি মন্তব্য ও নেত্রকোনায় সাংবাদিক হত্যার বিচার দাবীতে মানববন্ধন
- দেশের প্রথম ব্যাংক হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক
- দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে: চিফ হুইপ
- বিগত সরকার পাড়া-মহল্লায় মাদকের আখড়া তৈরি করেছিল: আইজিপি
- আমদানিনিষিদ্ধ ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ৫
- আরবি পড়তে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, মসজিদের ইমামের যাবজ্জীবন
- ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
- তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং
- ঈশ্বরদীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মূল ডিলার পলাতক
- গুজব ও অপতথ্য প্রতিরোধে প্রয়োজন তথ্য যাচাইয়ের সংস্কৃতি ও সম্মিলিত প্রচেষ্টা
- লক্ষ্মীপূজার তাৎপর্য: সমৃদ্ধির সাধনা, প্রজ্ঞার আলো ও মানবতার জয়
- ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
- কাপ্তাইয়ে তারুণ্যের দীপ্ত পায়ে ক্রীড়ার আলো ছড়াচ্ছেন সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা
- এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠছে আজ
- গোপালগঞ্জে পিক-আপ চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের
- গোপালগঞ্জে নারীর গলিত মরদেহ উদ্ধার
- কাশিয়ানীতে গৃহবধূকে শ্লীলতাহানি মামলায় যুবক গ্রেফতার
- আরও কমলো সোনার দাম
- হাইকোর্টে ৫৭ বেঞ্চ গঠন
- নেটফ্লিক্সে মোশাররফ করিমের দুই সিরিজ, দেখা যাবে তিন ভাষায়
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- আমদানিনিষিদ্ধ ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ৫
- গোপালগঞ্জে নারীর গলিত মরদেহ উদ্ধার
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
-1.gif)








