‘দেশে ইউপি ভোটের নামে খুনোখুনি চলছে’
স্টাফ রিপোর্টার : দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের নামে খুনোখুনি চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।
তিনি বলেছেন, নির্বাচনের নামে প্রহসন চলছে। তামাশার নির্বাচন চলছে দেশে। নির্বাচন কমিশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জি এম কাদের এসব কথা বলেন। জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ আজ থেকে জাতীয় পার্টির সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।
জি এম কাদের বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধান অনেক ক্ষমতা দিয়েছে নির্বাচন কমিশনকে (ইসি)। তারা সুষ্ঠু নির্বাচনের জন্য ক্ষমতা প্রয়োগ করছে না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যর্থতার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে।
ইসি ঠুনকো কারণে জাতীয় পার্টির প্রার্থীদের প্রার্থিতা বাতিল করে দিচ্ছে অভিযোগ করে জি এম কাদের বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হতে মরিয়া সরকারদলীয় প্রার্থীরা। আবার সরকারদলীয় প্রার্থীরা হামলা-মামলা করছে জাতীয় পার্টি প্রার্থীদের ওপর। সরকারি দলের সমর্থকরা নির্বাচনের মাঠে দাঁড়াতে দিচ্ছে না ভিন্নমতাবলম্বীদের।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ হচ্ছে সবচেয়ে কম ক্ষমতার একটি প্রতিষ্ঠান, যেখানে বাজেটও থাকে স্বল্প। কিন্তু, ইসি পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হয়েছে। নির্বাচনে মানুষ ভোট দিতে না পারাটা দুর্ভাগ্যজনক।
জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে মো. ইকরাম হোসেন বাবুর সভাপতিত্বে এবং প্রিয়াঙ্কা সুকমলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম ওমর প্রমুখ।
(ওএস/এএস/নভেম্বর ১১, ২০২১)
পাঠকের মতামত:
- শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার
- গোপালগঞ্জে যুবলীগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৭
- রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- নড়াইলে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু
- কলেজ ছাত্র রোহান হত্যা: মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচি মন্তব্য ও নেত্রকোনায় সাংবাদিক হত্যার বিচার দাবীতে মানববন্ধন
- দেশের প্রথম ব্যাংক হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক
- দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে: চিফ হুইপ
- বিগত সরকার পাড়া-মহল্লায় মাদকের আখড়া তৈরি করেছিল: আইজিপি
- আমদানিনিষিদ্ধ ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ৫
- আরবি পড়তে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, মসজিদের ইমামের যাবজ্জীবন
- ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
- তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং
- ঈশ্বরদীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মূল ডিলার পলাতক
- গুজব ও অপতথ্য প্রতিরোধে প্রয়োজন তথ্য যাচাইয়ের সংস্কৃতি ও সম্মিলিত প্রচেষ্টা
- লক্ষ্মীপূজার তাৎপর্য: সমৃদ্ধির সাধনা, প্রজ্ঞার আলো ও মানবতার জয়
- ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
- কাপ্তাইয়ে তারুণ্যের দীপ্ত পায়ে ক্রীড়ার আলো ছড়াচ্ছেন সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা
- এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠছে আজ
- গোপালগঞ্জে পিক-আপ চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের
- গোপালগঞ্জে নারীর গলিত মরদেহ উদ্ধার
- কাশিয়ানীতে গৃহবধূকে শ্লীলতাহানি মামলায় যুবক গ্রেফতার
- আরও কমলো সোনার দাম
- হাইকোর্টে ৫৭ বেঞ্চ গঠন
- নেটফ্লিক্সে মোশাররফ করিমের দুই সিরিজ, দেখা যাবে তিন ভাষায়
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- আমদানিনিষিদ্ধ ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ৫
- গোপালগঞ্জে নারীর গলিত মরদেহ উদ্ধার
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
-1.gif)








