বঙ্গবন্ধুকে অনুসরণ করে খালেদার ব্যাপারে মহানুভবতা দেখান
স্টাফ রিপোর্টার : রাজনীতির অতীতের ভুল-ভ্রান্তি ভুলে একান্তভাবে মানবিকতার দৃষ্টান্তস্বরূপ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার আবেদন জানিয়েছে পাঁচটি দল।
রবিবার (২১ নভেম্বর) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে পাঁচ দলের শীর্ষ নেতারা এ আবেদন জানান।
সাক্ষাৎ শেষে সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম সাংবাদিকদের বলেন, ‘আমাদের আসার উদ্দেশ্য স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মাধ্যমে একটি বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের নিকট আবেদন করা। সেটি হলো বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, তাকে বিদেশে পাঠানো।’
তিনি বলেন, ‘লিখিত আবেদন জমা দিয়েছি, মুখেও ব্যাখ্যা করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী আন্তরিকতার সঙ্গে আমাদের কথাগুলো শুনেছেন। তিনি তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবেন বলে আশ্বস্তও করেছেন।’
কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, ‘বেগম খালেদা জিয়া এত বেশি গুরুতরভাবে অসুস্থ যে, দেশে চিকিৎসার মাধ্যমে তার সুস্থ হওয়ার সম্ভাবনা কম। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ব্যক্তিগতভাবে আবেদন, তিনি অনুমতি দিলে হয় সরকার বন্দোবস্ত করে তাকে বিদেশে পাঠাবে অথবা দল বন্দোবস্ত করে পাঠাবে।’
তিনি বলেন, ‘এই কাজটি যদি করা হয় আমরা মনে করি, এটা আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি। বাংলাদেশের ইতিহাসে এটা সর্বশ্রেষ্ঠ মানবিকতার, উদারতার ও সৌজন্যবোধের দৃষ্টান্ত হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ থাকবে।’
‘মন্ত্রীকে আমরা এটাও বলেছি, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত অন্তত আমি ব্যক্তিগতভাবে সাক্ষী, বঙ্গবন্ধু কত উদার ও মহান ছিলেন। বিরোধী রাজনৈতিক নেতাদের ভুলভ্রান্তি তিনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতেন। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, প্রধানমন্ত্রীকে বলেছি, আপনি বঙ্গবন্ধুর কন্যা; আপনি বঙ্গবন্ধুর দৃষ্টান্ত অনুসরণ করে মহানুভবতা প্রদর্শন করুন।’
‘আমরা বলেছি—কোনো রেফারেন্স, কোনো আইন, কোনো দৃষ্টান্তের প্রয়োজন নেই। আপনি (প্রধানমন্ত্রী) এককভাবে সিদ্ধান্ত নিন। কারণ আপনি সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই উনাকে (খালেদা জিয়া) শুভেচ্ছা প্রদর্শন করেছেন। তিনি জেলখানার বাইরে নিজের গৃহে আছেন। আপনার শুভেচ্ছা আরেক ধাপ বাড়িয়ে দিলে তিনি বিদেশে যেতে পারবেন।’
২০ দলের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসেছেন কি না—এমন প্রশ্নে সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, ‘না, আমরা এসেছি পাঁচটি দল বিবেচনায়। তবে অবশ্যই বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ অবহিত আছেন। উনারা আসবেন কি না, সেটা আমরা বলতে পারছি না।’
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে অন্যদের মধ্যে ছিলেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপির) চেয়ারম্যান কে এম আবু তাহের, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম।
(ওএস/এসপি/নভেম্বর ২১, ২০২১)
পাঠকের মতামত:
- হাইকোর্টের রায় বহাল, কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিল খারিজ
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান
- ভরিতে সোনার দাম কমলো ৩৩২৪ টাকা
- ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
- শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
- পেট ও খাদ্যনালীর ক্যান্সার চিকিৎসায় হোমিও সমাধান
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
-1.gif)








