E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘তেলের দাম কমাতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে’

২০২১ নভেম্বর ২৩ ১৭:৩৩:১৩
‘তেলের দাম কমাতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে’

স্টাফ রিপোর্টার : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে উল্লেখ করে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘দেশের বাজারে তেলের দাম কমাতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।’

এসময় গণপরিবহনের ভাড়া নিয়ে নৈরাজ্য কমানোর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিতের দাবি জানান তিনি।

মঙ্গলবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। সরকারের তেলের দাম কমানোর কোনো চিন্তা আছে বলে মনে হয় না। তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহন ব্যয় বাড়ার অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে আকাশচুম্বী হয়ে যাচ্ছে। এ কারণে সাধারণ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে।’

তিনি বলেন, ‘সড়কে পরিবহন শ্রমিকরা যাত্রীদের সঙ্গে যে আচরণ করছে, তা মেনে নেওয়া যায় না। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার অজুহাতে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বাসভাড়া যতটুকু বাড়িয়েছে, শ্রমিকরা যাত্রীদের কাছ থেকে আদায় করছে এর চেয়েও বেশি।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘প্রতিদিন বাসে চড়ে গন্তব্যে যেতে হেনস্থার শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। প্রতিবাদ করলে সইতে হচ্ছে নির্যাতন। ছাত্রদের কাছ থেকে হাফ ভাড়ার পরিবর্তে আদায় করা হচ্ছে পুরো ভাড়াই। ছাত্রী ও নারীদের সঙ্গে অশালীন আচরণ করছে শ্রমিকরা।’

তিনি আরও বলেন, ‘গত ৩ নভেম্বর রাত থেকে ডিজেলে ও কোরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। সঙ্গে সঙ্গে বিনা নোটিশে পরিবহন ধর্মঘটের মাধ্যমে কোটি কোটি যাত্রীকে হয়রানি করছে সড়ক পরিবহন মালিক ও শ্রমিকরা। বিনা নোটিশে ধর্মঘট ডাকার অধিকার কারও নেই। সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিবহনভাড়া বাড়িয়ে দেওয়া হয়।’

(ওএস/এসপি/নভেম্বর ২৩, ২০২১)

পাঠকের মতামত:

০৪ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test