‘সুযোগ সুবিধা না, সুষ্ঠু নির্বাচন চাই’
স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, স্বাধীনতার ৫০ বছর অতিক্রান্ত হলেও আজও তা পরিপূর্ণভাবে অর্জন করা সম্ভব হয়নি। না হলে এখনও জনগণকে দাবি করতে হয় নির্বাচন ব্যবস্থা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি। তবে বিভিন্ন স্থান থেকে নানা অভিযোগ পাচ্ছি। আমাদের প্রার্থীরা সবসময় একটা কথাই বলছেন, আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা অন্য কোনো সুযোগ সুবিধা চাই না। সবাই যাতে সঠিকভাবে নির্বাচন করতে পারি সেই ব্যবস্থা চাই।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে বিশেষ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, জাতির পিতা কোনো বিশেষ দলের নিজস্ব সম্পদ নয়। তিনি এ দেশের সব দলের সব মানুষের জাতির পিতা। তাকে কুক্ষিগত করে রাখতে চাইলে তার সার্বজনীন চরিত্রকে খাটো করা হয়। বিশ্বে অনেক দেশে জাতির পিতা আছে। তারা তাদের জাতির পিতাকে যেভাবে সার্বজনীন সম্মান দিয়ে রাখে আমাদেরও সেভাবে দিতে হবে। জাতির পিতাকে সর্বোচ্চ সম্মান দিয়ে মর্যাদার আসনে অধিষ্ঠিত রাখতে হবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণের শেষ অংশে বলেছেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে প্রয়োজন ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকলের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। সম্প্রদায়িকতা, অগণতান্ত্রিক আচরণ ও সহিংসতার বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে। রাজনৈতিক দলসমূহকে পরমতসহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে।’ আমরাও মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সহমত পোষণ করি। দেশ থেকে প্রতিহিংসার রাজনীতি সমূলে বিনষ্ট করতে হবে। প্রয়াত কিংবা জীবিত জাতীয় নেতানেত্রী, রাষ্ট্রনায়কদের প্রতি সম্মান দিয়ে কথা বলতে হবে। কেউ যদি তার রাজনৈতিক প্রতিপক্ষের নেতাকে অসম্মান বা গালি দিয়ে কথা বলেন, তিনি নিজে তার নেতা নেত্রীর প্রতি পাল্টা অসম্মান করার সুযোগ সৃষ্টি করলেন।
জিএম কাদের বলেন, বঙ্গবন্ধুর নাম নিয়ে অনেকেই (লোকদেখানো) কান্না করেন, কিন্তু সবাই কি তার আদর্শ বুকে ধারণ করেন? বঙ্গবন্ধু তো দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি বলেছিলেন, ‘আজকে করাপশনের কথা বলতে হয়। এ বাংলার মাটি থেকে করাপশন উৎখাত করতে হবে। করাপশন আমার বাংলার কৃষক করে না। করাপশন বাংলার মজদুর করে না। করাপশন করি আমরা শিক্ষিত সমাজ। যারা আজকে ওদের টাকা দিয়ে লেখাপড়া করেছি। আজ যেখানে যাবেন, করাপশন দেখবেন। রাস্তা খুঁড়তে যান করাপশন। খাদ্য কিনতে যান করাপশন, জিনিস কিনতে যান করাপশন। বিদেশে গেলে টাকার উপর করাপশন। তারা কারা? আমরা যে ৫ পারসেন্ট শিক্ষিত সমাজ তারা।’এভাবে সত্য কথা বলতে পারতেন বলেই বঙ্গবন্ধু বাংলার মানুষের প্রকৃত বন্ধু হতে পেরেছিলেন।
সংসদের বিরোধী দলীয় উপনেতা বলেন, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এই কথাটির দাবি এখনো আমরা শুনি। প্রাতিষ্ঠানিক রূপ দিতে কিছু দিক আমাদের সংবিধান থেকেই সৃষ্টি হয়েছে। আমি মনে করি সংবিধানে ৭০ অনুচ্ছেদ থাকলে কোনো সময়েই আমাদের দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আজ আমরা আনন্দ উৎসাহ নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি। আমি চাই তার চেয়ে বহুগুণ বেশি আনন্দ উৎসাহ নিয়ে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম স্বাধীনতার হীরকজয়ন্তী উদযাপন করতে পারে। সে পথ প্রশস্ত করে যেতে হবে আমাদেরই। আজ আমাদের সকলের অঙ্গীকার হোক, বিগত দিনের ব্যর্থতা, গ্লানি মুছে ফেলে এগিয়ে যাবো ঐক্যবদ্ধভাবে।
(ওএস/এএস/নভেম্বর ২৫, ২০২১)
পাঠকের মতামত:
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








